সন্ধ্যায় স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছে বিএনপি

সন্ধ্যায় দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি। শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যা ৬টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, চলমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী করণীয়সহ বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হতে পারে। বৈঠকে ভিডিও কনফারেঞ্জের মাধ্যমে উপস্থিত থাকবেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান।

শুদ্ধস্বর/আইকে

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.