লবণের দাম বৃদ্ধি, যা বললেন ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘লবণ নিয়ে কারসাজি শুরু হয়েছে বলে খবর পেয়েছি। কারসাজির এই সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে। এ নিয়ে মন্ত্রীর সঙ্গে কথা বলেছি। পেঁয়াজের বাজারও নিয়ন্ত্রণে চলে আসছে। দ্রুতই বাজার স্বাভাবিক হয়ে যাবে।’ মঙ্গলবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় গাজীপুর শহরের শহীদ বরকত স্টেডিয়ামে মহানগর ও জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, ‘দল ভারী করার জন্য খারাপ লোকদের আনবেন না। তারা বসন্তের কোকিল- ক্ষমতা চলে গেলে পাঁচ হাজার পাওয়ারের বাতি জ্বালিয়েও খুঁজে পাওয়া যাবে না। বাংলাদেশকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে, মুক্তিযুদ্ধকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে।’ নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘ঘরের মধ্যে ঘর করবেন না। মশারির মধ্যে মশারি টানাবেন না। চাঁদাবাজি চলবে না। টেন্ডারবাজি চলবে না। মাদক ব্যবসা চলবে না। জমি দখল চলবে না। দুর্নীতি চলবে না। দুর্বৃত্তায়নের চক্র ভাঙতে শেখ হাসিনার অ্যাকশন অব্যাহত থাকবে।’

গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের সভাপতিত্বে প্রতিনিধি সভায় ওবায়দুল কাদের বলেন, শেষ বেলায় বিএনপি এখন ইস্যু খুঁজে বেড়াচ্ছে। কিন্তু বিএনপিকে কোনো ইস্যু দেওয়া হবে না। মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে লক্ষ্য করে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেন, দলের নেতাকর্মীদের মূল্যায়ন করতে হবে। অনেকেই যোগ্য ছিলেন, আপনাকে মনোনয়ন দেওয়া হয়েছে। পবিত্র আমানত রক্ষা করবেন। অনুপ্রবেশকারীদের দলে আনা আত্মহত্যার শামিল। এদিকে নজর রাখতে হবে

শুদ্ধস্বর/আইকে

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.