বিসিবির সঙ্গে বৈঠকে বসেছে ক্রিকেটাররা

গুলশানের সংবাদ সম্মেলন শেষে নিজেদের মধ্যে আলোচনায় বসেন ক্রিকেটাররা। সেখানেই বোর্ডের সঙ্গে আলোচনার সিদ্ধান্ত নেন তারা। তারই ধারাবাহিকতা মিরপুরে বিসিবিতে চান সাকিব তামিম। রাত ৯টার দিকে গুলশান থেকে মিরপুরে অবস্থিত বিসিবি কার্যালয়ে পৌঁছান তামিম ইকবাল। এরপর একে একে ভেতরে গেছেন সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, ইমরুল কায়েসরা। সেখানে আগে থেকেই বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের নেতৃত্বে উপস্থিত আছেন অন্যান্য পরিচালকরা।
এর আগে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন যখন অপেক্ষায় ক্রিকেটারদের। ঠিক তখনই গুলশানের এক হোটেলে এগারো দফা দাবির সঙ্গে আরও দুটি-মোট ১৩ দফা দাবি জানিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে চিঠি দিয়েছে আন্দোলনরত দেশের শীর্ষ ক্রিকেটাররা।
মিরপুরে জাতীয় ক্রিকেট একাডেমি মাঠে গত সোমবার প্রায় ৬০ জন ক্রিকেটারকে সঙ্গে নিয়ে ধর্মঘটের ঘোষণা দেন সাকিব আল হাসান। এর প্রেক্ষিতে মঙ্গলবার এক সুদীর্ঘ সংবাদ সম্মেলনে ক্রিকেটারদের এই আন্দোলকে বিশেষ মহলের ষড়যন্ত্র, দেশের ক্রিকেটকে অস্থিতিশীল করার চক্রান্ত বলে মন্তব্য করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
তারই জবাবে বুধবার গুলশানের একটি হোটেলে সংবাদ সম্মেলনে ক্রিকেটারদের মুখপাত্র হিসেবে ব্যারিস্টার মুস্তাফিজ রহমান দাবিগুলো তুলে ধরেন।

শুদ্ধস্বর/এইচ/বি

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.