আবরার হত্যার বিচারের দাবীতে রাজধানীতে নাগরিক ছাত্র ঐক্যের মশাল মিছিল

আজ ০৮ অক্টোবর ২০১৯, মঙ্গলবার সন্ধ্যা ৭ টায় বুয়েটের ছাত্র “আবরার হত্যার বিচার এবং সন্ত্রাসী সংগঠন নিষিদ্ধের দাবিতে” প্রেসক্লাবের সামনে থেকে বুয়েট অভিমুখে মশাল মিছিল এবং মোমবাতি প্রজ্জ্বলন করেছে নাগরিক ছাত্র ঐক্য। বুয়েটের ছাত্র শিক্ষক কেন্দ্রে ছাত্র ঐক্যের আহবায়ক চলমান আন্দোলনে সংহতি জানিয়ে বলেন যতদিন বুয়েটের ছাত্রদের সবগুলো দাবি মানা না হবে ততদিন নাগরিক ছাত্র এই আন্দোলনে বুয়েটের ছাত্রদের পাশে থাকবে। এসময় বুয়েটের আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের পাশে থাকার জন্য নাগরিক ছাত্র ঐক্যকে ধন্যবাদ জানান। পরে ছাত্র ঐক্য সেখানে আবরার ফাহাদের স্মরণে মোমবাতি জ্বালিয়ে পাঁচ মিনিট মৌন অবস্থান করেন।
শুদ্ধস্বর/এইচবি
Chat Conversation End

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.