ঢাবি ক্যাম্পাসে উত্তেজনা ছাত্রদল -ছাত্রলীগ মুখোমুখি

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শোডাউন করেছে ছাত্রদল। পাশাপাশি অবস্থান নেয় ছাত্রলীগ। এ নিয়ে দুই ছাত্র সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ছিলো উত্তেজনা। এদিকে, ক্যাম্পাসে সব সংগঠনের সহাবস্থানের দাবি জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। আজ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে দেখা করে এই দাব্ িজানান ছাত্রদলের নেতাকর্মীরা।
বেলা ১১টার দিকে মধুর ক্যান্টিনে প্রবেশ করেন ছাত্রদলের নেতৃবৃন্দ। এ সময় ছাত্রদলের বিপুলসংখ্যক কর্মী-সমর্থকরা তাদের অভিনন্দন জানান।
ছাত্রদলের আগমনের খবর পেয়ে ক্যাম্পাসে আগে থেকেই অবস্থান নেয় ছাত্রলীগের নেতাকর্মীরা। মধুর ক্যান্টিনে ছাত্রদলের পাশপাশি ছাত্রলীগের নেতাকর্মীরা স্লোগান দেয়। তখন স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে মধুর ক্যান্টিন। এসময় দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দিলেও কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
দুপুরে ক্যাম্পাস থেকে বের হয়ে যাওয়ার সময় কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে মিছিল করে ছাত্রদলের নেতাকর্মীরা। এসময় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, আল মেহেদি তালুকদার, আমিনুর রহমান আমিন, মামুন খান, তানভীর রেজা রুবেল, মোস্তাফিজ প্রমুখ।

শুদ্ধস্বর/বিটি

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.