সোমবার দুপুর ১২টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। খালেদা জিয়ার মুক্তির দাবিতে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মির্জা ফখরুল বলেন, ইতিহাসের দিকে তাকান, সভ্যতার দিকে তাকান। এইভাবে নির্যাতন করে, নিপীড়ন করে, খুন করে, হত্যা করে-কেউ চিরদিন ক্ষমতায় টিকে থাকতে পারেনি। আপনিও পারবেন না। গণতন্ত্রের জন্য যিনি সারাটা জীবন লড়াই করেছেন সেই নেত্রীকে কারারুদ্ধ করে রেখেছেন। অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি দাবি করেন তিনি।
খালেদা জিয়ার মুক্তির জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, জনগণের ঐক্য সবচেয়ে বড় ঐক্য। আসুন সবাই মিলে গণতন্ত্রের মা খালেদা জিয়াকে মুক্ত করার জন্য আন্দোলনে নামি।
জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের ভিসি’র বিরুদ্ধে ব্যবস্থা নেয়া উচিত বলে মন্তব্য করে তিনি বলেন, চাঁদাবাজি ও দুর্নীতির কারণে ছাত্রলীগের দুই নেতার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একই অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া উচিত।
আসুন সবাই মিলে গণতন্ত্রের মা খালেদা জিয়াকে মুক্ত করার জন্য আন্দোলনে নামি
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি দাবি করে সরকারের উদ্দেশ্যে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কেন দেশনত্রেী বেগম খালেদা জিয়াকে আটকে রেখেছেন। তাকে এতো ভয় পান কেন। এভাবে নির্যাতন-নিপীড়ন-হত্যা করে চিরদিন ক্ষমতায় টিকে থাকা যায় না। ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, মুসোলিনি পারেনি, হিটলার পারেনি, আইয়ুব খান পারেনি, এরশাদ পারেনি। একাত্তরের পর আওয়ামী লীগও পারেনি, আপনারাও পারবেন না।

