আগস্ট ১৯৭৫ সালের এ মাসেই বাঙালি জাতি হারিয়েছে বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। ক্ষমতাসীন আওয়ামী লীগসহ দেশের বিভিন্ন রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক সংগঠন আগস্টকে শোকের মাস হিসেবে বরাবর পালন করে আসছে। পঁচাত্তরের ১৫ আগস্ট মানব সভ্যতার ইতিহাসে ঘৃণ্য ও নৃশংসতম হত্যাকাণ্ডের কালিমালিপ্ত বেদনাবিধুর শোকের দিন। সেনাবাহিনীর কিছু সংখ্যক বিপথগামী সদস্য সপরিবারে জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যা করার পর বাংলাদেশসহ সারা বিশ্বে নেমে আসে তীব্র শোকের ছায়া এবং ছড়িয়ে পড়ে ঘৃণার বিষবাষ্প। শোকে মুহ্যমান হয়ে পড়ে বাঙালি জাতি। আবার ২০০৪ সালে এই আগস্টেই আবারো ঘটে যায় ইতিহাসের আরেক বর্বোরিচিত ঘটনা। বিএনপি-জামাত জোট সরকারের প্রত্যক্ষ মদদে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউ তে দেশরত্ন জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ভয়াবহ এক গ্রেনেড হামলা ঘটানো হয়। নেত্রী বেঁচে গেলেও শহীদ হয় ২৩ টি তাজা প্রাণ। আহত হোন আরো কয়েকশ মানুষ। তাই আগস্ট আসলেই বাঙ্গালী জাতি শোকে মূহ্যমান থাকে। শোকের মাসে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবেই আজ ২৫ আগস্ট রোজ রবিবার মিরপুর ১০ গোলচত্বরে সেনপাড়ায় সাবেক ছাত্রনেতা,ওয়ান ইলেভেনের পরীক্ষিত সৈনিক,জননন্দিত জননেতা ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আলহাজ্ব এম সাইফুল্লাহ সাইফুল ১৫ ও ২১ আগস্টের শহীদদের আত্মার মাগফেরাত কামনায় এক বিশাল আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করেন। উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন,ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি জননেতা আলহাজ্ব একেএম রহমতুল্লাহ এমপি। প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক,মাননীয় নৌ পরিবহণ মন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি। এছাড়াও উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক আহবায়ক,সোনালী ব্যাংকের সাবেক জেনারেল ম্যানেজার শাহ আলী মোছাদ্দেক, কাফরুল থানা আওয়ামী লীগের সহ সভাপতি মজিবর রহমান,১৪ নং ওয়ার্ড সিটি কর্পোরেশনের কাউন্সিলর হুমায়ুন রশীদ জনি,৩ নং ওয়ার্ড কাউন্সিলর জহিরুল হক মানিক, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক,কে এম মনোয়ারুল ইসলাম বিপুল,৯৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম আখের সহ মিরপুর-কাফরুল সহ ঢাকা মহানগর উত্তরের আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে প্রায় ৪ হাজার গরীব দুঃস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।
শুদ্ধস্বর/ বিটি

