আজকের ইসলাম

মোহাম্মদ শাহিন আহমেদ রিয়াদ :হযরত মোহাম্মদ (সাঃ) যেখানে তার শত্রুদের আপন করতে এসেছিলেন,সেখানে তার উম্মতরা নিজের বন্ধুকে শত্রুতে পরিণত করছে।একজন আরেকজনে মুনাফেক থেকে শুরু করে কাফের পর্যন্ত বলতে দ্বিধা করছে না।

বাপ-মা থেকে গালিগালাজ শুরু করে একজন আরেকজনের মৃত্যু কামনা করতেও লজ্জা পাচ্ছে না।আহারে উম্মত,যে নবী (সাঃ) কাফিরের পাথরের আঘাতে রক্তাক্ত হয়েও কাফেরের ভালোর জন্য দোয়া করেছিলেন,সেই নবীর উম্মত একই ধর্মের হয়ে একজন আরেকজনকে কাফের ঘোষণা করছে।

সুন্নী,শিয়া,তাবলীগ,ওয়াহাবী থেকে শুরু করে সবাই নিজেদেরকে জান্নাতের ঠিকাদার মনে করছে।পৃথিবীতে মুসলিম জাতির অসীম দুর্দশার প্রতি এদের খেয়াল নেই,এরা চিন্তায় আছে ব্যক্তিগত আকীদা নিয়ে।আকীদা কি ধর্ম থেকে বড়?অন্য ধর্মের মানুষ ইসলামে প্রবেশ করে কি আকীদা দেখে?নবী (সাঃ) এর সময় ধরে এখন কেন আগানো যাচ্ছে না?

সবকিছুর উত্তর একটিই।একেক গ্রুপের অহংকার একেক গ্রুপকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে।অহংকার,লোভ এবং ক্ষমতা খুবই খারাপ জিনিস।অহংকার করার মালিক একমাত্র তিনি,যিনি আসমান ও জমিনের মালিক।যিনি আপনাকে,আমাকে থেকে শুরু করে পৃথিবীর প্রতিটি জীবন্ত বস্তুর রিযিক আসমানে বসে ঠিক করে দেন।তিনি অসীম ক্ষমতাধর আল্লাহ্।সেই মালিকের কাছেই সবার একসময় যেতে হবে।শেষ বিচারের দিনে মুখোমুখি হতে হবে তার।সেই দিনের কথা চিন্তা করেও যেন সবাই এক হয়ে ইসলামের জন্য কাজ করতে পারেন সেই আশায় রইলাম।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.