রাজনৈতিক জীবনের শুরুর দিনগুলোতে রাহুল গান্ধীকে বিভিন্ন সমালোচনার মুখে পড়তে হয়েছে।অনেকে তাঁকে অপরিপক্ক বলে উড়িয়ে দিয়েছেন।কিন্তু তিনি প্রমাণ করেছেন তিনি যে একজন বিচক্ষণ রাজনীতিবিদ।এই পদত্যাগপত্র ও দায় স্বীকারের মাধ্যমে তিনি প্রমাণ করেছেন যে,তিনি তার দলকে ভালবাসেন এবং তিনি একজন সত্যিকার দেশপ্রেমিক।কারন কংগ্রেস অনেক দিন ধরে রাজনৈতিক ও সাংগঠনিক সংকটে ভুগছে,গত নির্বাচনের পর তা আরও স্পষ্ট হয়ে উঠেছে।এমনকি প্রশ্ন উঠেছে যে, কংগ্রেস আঞ্চলিক দলে পরিণত হবে কিনা।এই অবস্থায় কংগ্রেসকে বাঁচাতে এমন একটি সিদ্ধান্তের প্রয়োজন ছিল বলে মনে করি।উপমহাদেশের রাজনীতিতে বরাবরই পরিবারতন্ত্র প্রাধান্য পেয়েছে,দল এবং দেশের চেয়ে ব্যক্তিস্বার্থকে গুরুত্ব দেয়া হয়েছে।সেখানে তিনি ক্ষমতার মোহ ত্যাগ করে দলে পরিবারতন্ত্রের অবসান চেয়েছেন,যা উপমহাদেশের রাজনীতিতে বিরল।
বাংলাদেশের রাজনীতি ও রাজনৈতিক দলগুলোর দিকে তাকালে দেখা যাবে যে,এখানেও পরিবারতন্ত্র ও ব্যক্তিস্বার্থই প্রধান,নেতারা ক্ষমতার মোহে লালিত।দল,দেশ এবং মানুষের কি হল;তাতে কিছু যায় আসেনা।এখন প্রশ্ন হল, রাহুল গান্ধীর এই সীদ্ধান্ত থেকে আমরা কোন শিক্ষা নেব কিনা,আমাদের নেতা-নেত্রীদের শুভ বুদ্ধির উদয় হবে কিনা এবং বাংলাদেশর রাজনীতিতে একটি গুনগত পরিবর্তন আসবে কিনা।যারা রাজনীতি এবং রাষ্ট্র নিয়ে ভাবেন তাদের জন্য রাহুলের এই বিবৃতিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।এটা বলা যায়,এই সিদ্ধান্তের মাধ্যমে রাহুল গান্ধীর নতুন যাত্রা শুরু হল এবং একদিন তিনি ভারতের রাজনীতিতে ঐক্যের প্রতীকে পরিণত হবেন।
রাহুল তার পদত্যাগ পত্রে বলেন,কংগ্রেস পার্টিকে সেবা করতে পারা আমার জন্য সম্মানজনক, যার মান ও আদর্শ আমাদের জাতির জীবনযাত্রার মতো কাজ করেছে। আমি দেশ এবং পার্টির প্রতি কৃতজ্ঞ। পার্টির সভাপতি হিসাবে,২০১৯ সালের নির্বাচনে পরাজয়ের দ্বায় স্বীকার করছি। আমাদের দলের ভবিষ্যতের জন্য দায়বদ্ধতা গুরুত্বপূর্ণ। এ কারণেই আমি কংগ্রেসের সভাপতির পদ থেকে পদত্যাগ করেছি। পার্টি পুনর্নির্মাণের জন্য কঠোর সিদ্ধান্ত নিতে হবে এবং নির্বাচনে ব্যর্থতার জন্য অনেকেই দায়বদ্ধ হতে হবে।পার্টির সভাপতি হিসাবে নিজের দায়িত্ব উপেক্ষা করে অন্যকে দায়ী করা অন্যায্য হবে।আমার অনেক সহকর্মী প্রস্তাব করেছিলেন যে আমি পরবর্তী কংগ্রেস সভাপতি মনোনীত করব। কিন্তু আমার পক্ষে সেই ব্যক্তি নির্বাচন সঠিক হবে না। বরং আমি মনে করি পরিবারতন্ত্রের বাইরে নতুন একজন নেতা নির্বাচিত করা পার্টির জন্য গুরুত্বপূর্ণ। ভারতীয় কংগ্রেসের একটি গভীর ইতিহাস এবং ঐতিহ্য রয়েছে। আমি বিশ্বাস করি পার্টি একজন দক্ষ নেতা নির্বাচন করতে পারবে, যিনি আমাদের সঠিক দিক নির্দেশনা দিতে পারবেন।এবং পার্টির পুনঃনির্মাণ যাতে সুন্দর ভাবে সম্পন্ন হয়,সে জন্য সবরকম সহায়তা দিতে আমি প্রস্তুত রয়েছি।আমার রাজনৈতিক লড়াই কখনো সহজ ছিল না। বিজেপির প্রতি আমার কোন ঘৃণা বা রাগ নেই তবে আমার দেহের প্রতিটি কোষ স্বাভাবিকভাবেই তাদের চিন্তার প্রতিবাদ করে। কারন আমি যে ভারতের স্বপ্ন দেখি তার সাথে বিজেপির চিন্তাভাবনা সাংঘর্ষিক।অসাম্প্রদায়িক ভারত এবং আমাদের সংবিধানকে ধ্বংস করার পরিকল্পনা করা হয়েছে। কোন ভাবেই আমি ভারতকে রক্ষার লড়াই থেকে পিছপা হব না। আমি কংগ্রেস পার্টির একজন অনুগত সৈনিক এবং ভারতের একজন নিবেদিত পুত্র হিসেবে আমার শেষ শ্বাস পর্যন্ত তাকে সেবা এবং রক্ষা করার লড়াই চালিয়ে যাব।আমরা একটি শক্তিশালী ও সম্মানিত নির্বাচনে লড়াই করেছি। আমাদের প্রচারণা দ্বাতৃত্ববোধ , সহনশীলতা এবং ভারতের প্রতিটি মানুষের ধর্ম ও সম্প্রদায়ের প্রতি শ্রদ্ধা ছিল। আমি ব্যক্তিগতভাবে প্রধানমন্ত্রী, আরএসএস এবং তাদের অধিকৃত প্রতিষ্ঠানগুলির সাথে লড়াই করেছি। আমি লড়াই করেছি কারণ আমি ভারতকে ভালোবাসি। এবং ভারতের আদর্শগুলি রক্ষার জন্য আমি লড়াই করেছি। অনেক সময় আমাকে একা লড়াই করতে হয়েছে,যার জন্য আমি অত্যন্ত গর্বিত। আমি আমাদের নিবেদিত প্রাণ শ্রমিক,পার্টির সদস্য, পুরুষ এবং মহিলা যারা আমাকে ভালবাসা ও বিনয় সম্পর্কে শিক্ষা দিয়েছে; তাদের কাছ থেকে অনেক কিছু শিখেছি।একটি স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রতিষ্ঠানগুলোর নিরপেক্ষতা প্রয়োজন।একটি মুক্ত সংবাদ মাধ্যম, স্বাধীন বিচার বিভাগ এবং স্বচ্ছ নির্বাচন কমিশন ছাড়া কখনোই একটি নির্বাচন নিরপেক্ষ হতে পারে না।২০১৯ সালের নির্বাচনে আমরা কোনো রাজনৈতিক দলের সাথে লড়াই করিনি। বরং, আমাদের লড়তে হয়েছে সমগ্র রাষ্ট্রীয় কাঠামোর সাথে। এখন এটা স্পষ্ট যে, প্রাতিষ্ঠানিক নিরপেক্ষতা ভারতে আর বিদ্যমান নেই।আমাদের প্রতিষ্ঠানগুলিকে পুনরুদ্ধার ও পুনর্গঠন করার জন্য সমগ্র ভারতকে ঐক্যবদ্ধ হতে হবে। এই পুনর্গঠনের নেতৃত্ব দিতে হবে কংগ্রেসকে।এই গুরুত্বপূর্ণ কাজটি অর্জন করার জন্য কংগ্রেস পার্টিকে মূলত নিজের রূপান্তর করতে হবে। আজ বিজেপি ভারতীয় জনগণের কণ্ঠস্বরকে ধীরে ধীরে বন্ধ করে দিচ্ছে। এই কণ্ঠস্বর রক্ষা করা কংগ্রেস পার্টির কর্তব্য। ভারত কখনোই একটি কন্ঠস্বর হবে না, বরং এটা হবে সম্প্রতির মিলন মেলা। এটাই ভারত মাতার মূলমন্ত্র।দেশ এবং বিদেশের হাজার হাজার ভারতীয়কে ধন্যবাদ, যারা আমাকে চিঠি এবং সমর্থন বার্তা পাঠিয়েছেন। অবশ্যই, আমি আমার সমস্ত শক্তি দিয়ে কংগ্রেস পার্টির আদর্শের জন্য লড়াই চালিয়ে যাব।আমি পার্টিকে সেবা দিতে সবসময় প্রস্তুত আছি। যারা কংগ্রেসের মতাদর্শকে সমর্থন করেন, বিশেষ করে আমাদের নিবেদিতপ্রাণ কর্মী,আমি আমাদের ভবিষ্যত এবং আপনাদের ভালবাসার উপর পূর্ণ বিশ্বাস রাখি। আমি একজন কংগ্রেস পরিবারে জন্মগ্রহণ করেছি, এই পার্টি আমার রক্তের সাথে মিশে আছে এবং চিরতরে সেভাবেই থাকবে।
বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী ডক্টর আলী রিয়াজ এই পদত্যাগপত্র সম্পর্কে তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন,দক্ষিন এশিয়ার রাষ্ট্র এবং রাজনীতি বিষয়ে যারা উৎসাহী তাদের এই চিঠিটা পড়া দরকার বলেই আমার ধারনা ,ভারতের সমাজ ও রাজনীতির চলমান পরিবর্তনের বিষয়ে রাহুল গান্ধীর বক্তব্যকে কেবল একটি দল প্রধানের পদত্যাগপত্র বিবেচনা না করে পাঠ করলে লাভবান হওয়া যাবে।কেননা এর প্রসাঙ্গিকতা এই অঞ্চলের অন্যান্য দেশের জন্য যেমন আছে,তেমনি বিভিন্ন দেশে পপুলিস্ট অথরিটারিয়ানিজমের মাত্রা বোঝার জন্যও তা সাহায্য করবে ।
আমাদেরও ধারনা এই পদত্যাগপত্রটির একটি ঐতিহাসিক রাজনৈতিক মূল্য রয়েছে,উপমহাদেশের রাজনীতিতে একটি বড় পরিবর্তন আনতে পারে রাহুলের এই সিধান্ত।ভারতে পরিবারতন্ত্রের অবসান হতে চলেছে,রাহুল গান্ধীর এই পদত্যাগের মাধ্যমে।বাংলাদেশের রাজনীতিতে পরিবারতন্ত্র অবশিষ্ট রইলো,এর ঢেউ যে আগামীতে বাংলাদেশেও আছড়ে পরবে না,তা বলা যায় না।
হাবিব বাবুল
সৌরভ আদনান খান

