গতকাল ছিল ১৬তম এন টি ভির প্রতিষ্ঠা বার্ষিকী এ উপলক্ষে এন টিভি ইউরোপ তাদের স্টুডিওতে জাঁকজমক অনুষ্ঠানের আয়োজন করে, বাংলাদেশ হাইকমিশন থেকে শুভেচ্ছা জানাতে স্টুডিওতে আসেন হাইকমিশনার সাঈদা মুনা , তিনি কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন, এন টিভির ইউরোপের সিও সাবরিনা হুসাইন এবং বাংলাদেশ ও ইউরোপের পরিচালক মোস্তফা সারওয়ার অতিথিদের স্বাগত জানান এবং শুভেচ্ছা বিনিময় করেন । দুপুর থেকেই স্টুডিওতে আসতে শুরু করেন লন্ডনের কমিউনিটি নেতৃবৃন্দ সহ বিশিষ্ট ব্যক্তিসহ আওয়ামীলীগ বিএনপি সহ বিভিন্ন দলের নেতা কর্মীরা , অনুষ্ঠানটি উপস্থাপন করেন এন টিভির উপস্থাপক সুমন খান । প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এন টিভি দুপুর থেকেই রাত একটা পর্যন্ত বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে, স্টুডিও চত্বরে বিশেষ মঞ্চ থেকে গান , আলোচনা , সাক্ষাৎকার সহ বিভিন্ন অনুষ্ঠান লাইভ প্রচার করে । পুরো স্টুডিওতে সারাক্ষণ উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানটি দর্শকদের কাছে উপস্থাপিত হয় । লন্ডন সহ সারা ইউরোপের বাংলাদেশীরা সারাদিন চোখ রাখে এন টি ভিতে । লন্ডন থেকে এন টিভির উপস্থাপক সুমন খান শুদ্ধস্বর ডটকমকে জানান এন টিভি এখন জনপ্রিয়তার শীর্ষে আছে ,এন টিভির অনুষ্ঠান , সংবাদ এবং অন্যান্য অনুষ্ঠানের জনপ্রিয়তা ক্রমশই বাড়ছে , আগামীতে আরও ভালো অনুষ্ঠান করে দর্শকদের উপহার দেবো ।
শুদ্ধস্বর/এইচ বি

