ডিআইজি পার্থ গোপাল বণিকের বিরুদ্ধে দুদকের মামলা

সিলেট কারা উপমহাপরিদর্শক (ডিআইজি) পার্থ গোপাল বণিকের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ দুপুরে দুদকের সমন্বিত কার্যালয়-১ এ মামলাটি করেন সংস্থাটির সহকারি পরিচালক মোহাম্মদ সালাউদ্দীন। ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ঘুষ  লেনদেন ও মানি লন্ডারিংয়ের অভিযোগ মামলাটি করা হয়েছে।

এর আগে রোববার বিকালে তাকে গ্রেপ্তার করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার ধানমণ্ডির বাসায় অভিযান চালিয়ে ৮০ লাখ টাকা উদ্ধার করার পর তাকে গ্রেপ্তার করা হয়। ওইদিন সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত দুদকের প্রধান কার্যালয়ে কমিশনের পরিচালক মুহাম্মদ ইউছুফের নেতৃত্বে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।

দুদক জানায়, ঘুষ ও দুর্নীতির কয়েক লাখ নগদ টাকা তার বাসায় রয়েছে- এমন তথ্যের ভিত্তিতে পার্থের বাসায় অভিযান চালানো হয়। এ সময় ৮০ লাখ টাকা উদ্ধার করা হয়।

পার্থের দাবি, ৮০ লাখ টাকা তার বৈধ আয় থেকে অর্জিত।

এর মধ্যে ৩০ লাখ টাকা শাশুড়ি দিয়েছেন। বাকি ৫০ লাখ টাকা সারাজীবনের জমানো টাকা।

শুদ্ধস্বর/বিটি

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.