বাংলাদেশ সাংস্কৃতিক গোষ্ঠী ফ্রাঙ্কফুর্টের উদ্যোগে ঈদ আনন্দ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় , এতে ঈদের শুভেচ্ছা বিনিময় সহ প্রবাসীদের বিভিন্ন বিনোদনের ব্যাবস্থা করা হয়। এতে শুভেচ্ছ বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মায়েদুল ইসলাম তালুকদার ও সহ সভাপতি হাফিজুর রহমান, ও সহ সভাপতি আতিকুর রহমান। গান, কবিতা, কৌতুক সহ ছোট্ট মনি দের পরিবেশনা ছিল মনকে ছুঁয়ে যাওয়া। স্থানীয় শিল্পীসহ জার্মানের বিভিন্ন শহর থেকে আগত শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনায় দর্শকদের করতালিতে মুখর
সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত বিপুল সংখ্যক প্রবাসী অনুষ্ঠানটি উপভোগ করেন । গানে অংশগ্রহণ করেন, বাউল শিল্পী ্রি
রিয়াল আনোয়ার, নিম্নি কাদের, শায়লা তালুকদার, শিউলী ফিরোজ,আতিকুর রহমান সবুজ, মায়েদুল ইসলাম তালুকদার, শিশু শিল্পী জারা উদ্দিন ও আরাবিয়ান গানে শিশু শিল্পী তুষরা। কবিতা আবৃত্তি করেন, আবৃত্তি শিল্পী হ্যাপি উদ্দিন, হাফিজুর রহমান, শান তালুকদার এবং অট্টহাসি হাসিতে মুখরিত করে তোলেন, কৌতুক শিল্পী শাহজাহান ভূইয়া। অনুষ্ঠানে সবাইকে আপ্যায়িত করা হয় ।
ময়দুল ইসলাম তালুকদার বাবুল
কবি এবং সাংস্কৃতিক সংগঠক ।

