রঙ্গমঞ্চ- লায়লা আহমেদ সেলিনা

দৃশ্যমান সবকিছুই স্পর্শের অন্তরাল,

প্রেমচিত্তে গোধূলির ধুলোমাখা চাদরে আবৃত ;

নির্মোহ গোধূলি হৃদয়ের তটে,

প্রমত্তচিত্তে দ্রোহের অনল।

মনের পশ্চিমাকাশে রক্তিম আলোকচ্ছটা!

দুঃখের পাহাড়ে চূড়ায় অস্তাচলে নির্বিকার,

প্রবল স্রোতে ভেঙেছে আমার বুকের পাঁজর।

যদি বা হারাই কিংবা ঐ দূরে নীলিমায়!

কিন্ত হলো না কিছুই করা শুধুই

দুঃখের আবাদ ছাড়া।

আসলে কী!

পৃথিবী নামের এ সংসারটা বড়োই বিচিত্র-

তার-ও চেয়ে বিচিত্র মানুষের মন।

সুখ শান্তি ভালোবাসা অধরাই থেকে যায়!

আমরা কী সত্যি ভালো আছি?

কেউ ভালো নেই…

জীবনের রঙ্গমঞ্চে নিয়মিত-

ভালো থাকার অভিনয়টা করে যাই।

প্রতি সেকেন্ডে প্রতি মিনিটে,

সব সময়ই…

ভিতরে টুকরো টুকরো দুঃখ ভেঙে,

হৃদয়ে যতো রক্ত ক্ষরণ হোক না কেন?

মুখে মেকি হাসিটা ফুটিয়ে রাখা চাই।

কারণ পাক্কা অভিনেতা সেজে রঙ্গমঞ্চে সবাই,

কেউ বুঝে না কেউ বুঝে নি কোনদিন,

না বুঝার নাট্যমঞ্চে একা সবাই।

ধীরে ধীরে এগিয়ে চলা শেষের খেয়ায়,

এই ভালো না থাকায় জীবন ভেলায়।

64518796_1045943935594121_1769902730727391232_n

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.