লাসিথ মালিঙ্গার গতিতে ইংল্যান্ড ভূপতিত

লাসিথ মালিঙ্গার গতিতে উড়ে গেল ইংল্যান্ড। শ্রীলংকার বিপক্ষে ২৩৩ রানের সহজ টার্গেট তাড়া করতে নেমে ২১২ রানে অলআউট বিশ্বকাপের হট ফেবারিট ইংল্যান্ড। মালিঙ্গার বোলিং নৈপুণ্যে ২০ রানের জয় পায় শ্রীলংকা। এই জয়ে ছয় ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে সেমিফাইনালের স্বপ্ন জিইয়ে রাখল ১৯৯৬ সালের বিশ্ব চ্যাম্পিয়ন শ্রীলংকা।

শ্রীলংকার বিপক্ষে ২৩৩ রানের সহজ টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই বিপদে পড়ে যায় ইংল্যান্ড। ইনিংসের দ্বিতীয় বলেই ইংল্যান্ড শিবিরে আঘাত হানেন লাসিথ মালিঙ্গা। প্রথম ওভারের দ্বিতীয় বলে ইংলিশ ওপেনার জনি বেয়ারস্টোকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন মালিঙ্গা। গোল্ডেন ডাক হয়ে সাজঘরে ফেরেন বেয়ারস্টো।

নিজের দ্বিতীয় ওভারে জেমস ভিন্সের উইকেট তুলে নেন মালিঙ্গা। দুই ওভারে ২ ওপেনারের উইকেট হারিয়ে প্রাথমিক বিপর্যয়ে পড়ে যায় বিশ্বকাপের স্বাগতিকরা। এরপর তৃতীয় উইকেটে ইয়ন মরগানকে সঙ্গে নিয়ে ৪৭ রানের জুটি গড়েন জো রুট।

তাদের এই জুটি ভাঙেন ইসুর উদানা। তার বলে কট অ্যান্ড বোল্ড হয়ে সাজঘরে ফেরেন ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মরগান। তিনি ৩৫টি বল খেলে ২১ রান করেন। এর মধ্যে দুটি চার রয়েছে। ইতিমধ্যে ২০ ওভারে তিন উইকেট হারিয়ে ৭৬ রান সংগ্রহ করে ইংল্যান্ড।

বেন স্টোকসকে সঙ্গে নিয়ে অনবদ্য ব্যাটিং করে যান জো রুট। চতুর্থ উইকেটে তারা স্কোরবোর্ডে ৫৪ রান যোগ করেন। এরপর ৫১ রানের ব্যবধানে ৫ উইকেট হারায় ইংল্যান্ড। ৮৯ বলে ৫৭ রান করা রুটকে তৃতৃীয় শিকারে পরিণত করেন লাসিথ মালিঙ্গা। মাত্র ১০ রান করে মালিঙ্গার চতুর্থ শিকার জস বাটলার। মঈন আলী ও ক্রিস ওকসকে উইকেটে থিতু হতে দেননি ধনাঞ্জয়া ডি সিলভা।

শুদ্ধস্বর/এইচ বি

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.