মিরপুরে আলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ উৎসব

মিরপুরে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ উৎসব মহান মুক্তযুদ্ধের মাধ্যমে দেশের স্বাধীনতা অর্জনে নেতৃত্বদানকারী দল বাংলাদেশে আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৪৯ সালের ২৩ জুন পুরনো ঢাকার ঐতিহ্যবাহী রোজ গার্ডেনে এই রাজনৈতিক দলটি প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে দেশের অন্যতম প্রাচীন এই দলটি প্রতিটি গণতান্ত্রিক, রাজনৈতিক ও সামাজিক আন্দোলনে নেতৃত্ব দিয়ে এদেশের গণমানুষের সংগঠনে পরিণত হয়। যথাযথ মর্যাদায় দিবসটি পালন উপলক্ষে আওয়ামী লীগ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে।

64846422_379909805965192_1013488586797875200_n.jpg

 

রাজধানী এবং জেলা-উপজেলা পর্যায়ে এসব কর্মসূচি পালন করা হবে। প্রতিষ্ঠাবার্ষিকীতে ঢাকায় কর্মসূচি শুরু হয় সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে। কেন্দ্রীয় কর্মসূচীর ধারাবাহিকতায় রাজধানী ঢাকার মিরপুরে ঢাকার নির্বাচনী আসন ১৫ আসনে কাফরুল থানা আওয়ামী লীগের সহ সভাপতি মজিবর রহমানের সভাপতিত্বে একটি আলোচনা সভা ও আনন্দ উৎসব এর আয়োজন করা হয়। উক্ত সভায় প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর কাফরুলে গণমানুষের নেতা,সাবেক ছাত্রনেতা ঢাকা মহানগর আওয়ামীলীগ উত্তরের সংগ্রামী দপ্তর সম্পাদক জননেতা এম সাইফুল্লাহ সাইফুল। প্রধান অতিথীর ভাষণে জননেতা এম সাইফুল্লাহ সাইফুল বলেন, পুরনো ঢাকার ঐতিহ্যবাহী রোজ গার্ডেনে আওয়ামী মুসলিম লীগ নামে এই দলের আত্মপ্রকাশ ঘটলেও পরে তা শুধু আওয়ামী লীগ নাম নিয়ে অসাম্প্রদায়িক সংগঠন হিসেবে বিকাশ লাভ করে। প্রতিষ্ঠার পর থেকেই এ দেশে পাকিস্তানি সামরিক শাসন, জুলুম, অত্যাচার-নির্যাতন ও শোষণের বিরুদ্ধে সকল আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছে আওয়ামী লীগ। ’৫২-এর ভাষা আন্দোলন, ’৫৪-এর যুক্তফ্রন্ট নির্বাচন, আইয়ুবের সামরিক শাসন-বিরোধী আন্দোলন, ’৬৪-এর দাঙ্গার পর সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, ’৬৬-এর ছয় দফা আন্দোলন ও ’৬৯-এর গণঅভ্যুত্থানের পথ বেয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগের ২৪ বছরের আপসহীন সংগ্রাম-লড়াই এবং ১৯৭১ সালের নয় মাসের মুক্তিযুদ্ধ তথা সশস্ত্র জনযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ প্রতিষ্ঠা লাভ করে। ওই বছরের ১৬ ডিসেম্বর চূড়ান্ত বিজয় অর্জনের মধ্যদিয়ে প্রতিষ্ঠিত হয় বাঙালির হাজার বছরের লালিত স্বপ্নের ফসল স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ।

65461624_894962987523985_3105807210991583232_n.jpg

পঁচাত্তরে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে আওয়ামী লীগকে ইতিহাস থেকে মুছে ফেলার ব্যর্থ চেষ্টা হলেও দীর্ঘ একুশ বছর লড়াই সংগ্রামের মাধ্যমে ১৯৯৬ সালের নির্বাচনে দলটির প্রধান শেখ হাসিনার নেতৃত্বে জয়ী হয়ে ২৩ জুন আওয়ামী লীগ ক্ষমতায় ফিরে আসে। ২০০১ এবং পরে ২০০৭ সালের ১১ জানুয়ারির পর আর এক দফা বিপর্যয় কাটিয়ে ২০০৮ সালের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে তিন-চতুর্থাংশ আসনে বিজয়ী হয়ে আবারো রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় আওয়ামী লীগ। পরবর্তীতে ২০১৪ সালের ৫ জানুয়ারি এবং ২০১৮এর ৩০ ডিসেম্বর সাধারণ নির্বাচনে বিজয়ী হয়ে বাংলাদেশের ইতিহাসে টানা তিন মেয়াদে সরকার পরিচালনা করছে আওয়ামী লীগ। সুতরাং একটি উন্নয়নশীল রাষ্ট্র গড়ে তুলতে আওয়ামী লীগের বিকল্প নাই। তিনি সবাইকে আওয়ামী লীগের পাশে থেকে দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার হাত কে শক্তিশালী করার আহবান জানান। ৯৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম আখের এর পরিচালনায় উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন, ডাকসু’র সাবেক সাহিত্য বিষয়ক সম্পাদক,ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক আহবায়ক,সোনালী ব্যাংকের সাবেক জেনারেল ম্যানেজার শাহ আলী মোছাদ্দেক, মালয়েশিয়া যুবলীগের আহবায়ক তাজকীর আহমেদ সহ মিরপুর কাফরুল এলাকার আওয়ামী লীগ,ছাত্রলীগ,যুবলীগ,স্বেচ্ছাসেবক লীগ,তাঁতী লীগ সব আওয়ামী রাজনীতির সর্বস্তরের নেতাকর্মী ও এলাকার আপামর জন সাধারণ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.