নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুই মসজিদে বন্দুক হামলাকারী অস্ট্রেলিয় নাগরিক তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ প্রত্যাখ্যান করে নিজেকে নির্দোষ দাবি করেছেন। তার বিরুদ্ধে ৫১ ব্যক্তিকে হত্যা, ৪০ জনকে হত্যাচেষ্টা ও সন্ত্রাসবাদের একটি অভিযোগ রয়েছে। নিউজিল্যান্ডের ইতিহাসে দায়ের করা প্রথম সন্ত্রাসবাদের অভিযোগ এটি। এ খবর দিয়েছে বিবিসি।
খবরে বলা হয়, গত ১৫ মার্চ ক্রাইস্টচার্চে সেমি-অটোমেটিক বন্দুক দিয়ে শুক্রবার জুম্মার নামাজরত ব্যক্তিদের ওপর হামলা চালান ট্যারান্ট। তার হামলার ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি প্রচারও করেন তিনি। তার চালানো ওই হামলাকে নিউজিল্যান্ডের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বন্দুক হামলা হিসেবে আখ্যায়িত করা হয়েছে। হামলার পরপরই তাকে গ্রেপ্তার করে নিউজিল্যান্ড পুলিশ। বর্তমানে অকল্যান্ডের সবচেয়ে নিরাপত্তা সম্বলিত কারাগারে রাখা হয়েছে তাকে।
শুক্রবার ট্যারান্টের বিরুদ্ধে আনা অভিযোগ নিয়ে শুনানি অনুষ্ঠিত হয় ক্রাইস্টচার্চের হাইকোর্টে। অকল্যান্ডের কারাগার থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওই শুনানিতে যোগ দেন তিনি।
শুদ্ধস্বর/এস এ কে

