নাজিলার সম্মতি ছিল, বললেন নেইমার

মডেল নাজিলা ট্রিনডেডের (২৬) সম্মতিতে তার সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের দাবি করেছেন পারিস সেইন্ট জার্মেইন স্ট্রাইকার, ব্রাজিলের তারকা খেলোয়াড় নেইমার জুনিয়র। ওদিকে তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করা নাজিলার মেডিকেল টেস্ট সম্পন্ন হয়েছে অভিযোগ করার ৬ দিন পরে গত ২১ মে। এ বিষয়ে বক্তব্য রেকর্ড করতে ব্রাজিলের একটি পুলিশ স্টেশনে শুক্রবার হাজিরা দিয়েছিলেন নাজিলা। সেখান থেকে তাকে পাঁজাকোলা করে বের করে আনতে দেখা গেছে তার আইনজীবী ডানিলো গারসিয়া ডি আন্দ্রাদেকে। এ সময় নাজিলার মুখ ছিল দু’হাতে ঢাকা। এসব খবর দিয়েছে বৃটেনের একটি অনলাইন ট্যাবলয়েড পত্রিকা।

ওদিকে নেইমারের সঙ্গে নাজিলার অন্তরঙ্গ মুহূর্তের এক মিনিটের যে ভিডিও প্রকাশ পেয়েছে তাতে এমন কিছু তথ্য মিলেছে, যা থেকে স্পষ্ট বোঝা যায় নাজিলার সঙ্গে নেইমার আগেও যৌন সম্পর্ক স্থাপন করেছিলেন, যদিও বিষয়টি আদালত নির্ধারণ করবে। বিশ্বখ্যাত যে কয়েকজন ফুটবলার বর্তমানে রয়েছেন তার মধ্যে শীর্ষদের অন্যতম নেইমার জুনিয়র।

শুদ্ধস্বর/বি তালুকদার

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.