কাশ্মীর এবং অন্যান্য বিষয় নিয়ে মোদীকে আলোচনায় বসার প্রস্তাব দিলেন ইমরান খান

কাশ্মীর-সহ সব বিষয় নিয়ে আলোচনায় বসতে চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফের প্রস্তাব দিলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। লোকসভা নির্বাচনে জেতার জন্য এর আগে দু’বার মোদিকে শুভেচ্ছা জানিয়েছেন ইমরান। প্রথমবার টুইটারে এবং দ্বিতীয়বার ফোনে৷ ভারতের পাক প্রধানমন্ত্রীর কাছে ইমরানের আরজি জানিয়েছিলেন, তাঁর সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করার। জবাবে মোদি বলেছিলেন, সন্ত্রাস ও আতঙ্কমুক্ত পরিবেশ গড়ে তোলাটা আগে জরুরি।

 

জানা গিয়েছে, এদিনও সেই একই প্রসঙ্গ তুলে ইমরান খান জানিয়েছেন, বিবদমান কাশ্মীর ইস্যু-সহ ভারতের সঙ্গে সব সমস্যা আলোচনার মাধ্যমে মিটিয়ে নিতে আগ্রহী পাকিস্তান। দক্ষিণ এশিয়ার আঞ্চলিক স্থিশীলতার জন্য, আঞ্চলিক উন্নতিতে এবং দুই দেশের দারিদ্র দূর করতে ভারত ও পাকিস্তানকে হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে। তাই সবার আগে মুখোমুখি বৈঠকে বসাটা জরুরি। কেবল ইমরানই নন অন্যদিকে ভারতের নবনিযুক্ত বিদেশমন্ত্রী এস জয়শংকরকে শুভেচ্ছা জানিয়ে বৃহস্পতিবার চিঠি দিয়েছেন পাক বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি। উক্ত চিঠিতে তিনিও ভারতের সঙ্গে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেছেন। ভারতের বিদেশমন্ত্রকের দায়িত্ব পাওয়ার জন্য জয়শংকরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানোর পাশাপাশি কুরেশি তাঁর চিঠিতে লিখেছেন, ইসলামাবাদ সব গুরুত্বপূর্ণ ইস্যুতে নয়াদিল্লির সঙ্গে কথা বলতে চায়। কুরেশির এই চিঠির কথা প্রকাশ্যে আসতেই দুই প্রতিবেশী দেশের সম্পর্ক, যা ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় জঙ্গি হামলার পর থেকে উত্তপ্ত হয়ে উঠেছিল, তা কিছুটা নরম হতে পারে বলে মনে করছে কূটনৈতিক মহল ।

শুদ্ধস্বর/এস এ কে

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.