তিউনিশিয়া উপকূলে আটকে পড়া ৬৪ বাংলাদেশী দেশে ফিরতে রাজি হয়েছে

তিউনিশিয়া উপকূলে আটকে পড়া ৬৪ বাংলাদেশী দেশে ফিরতে রাজি হয়েছে। রাষ্ট্রদূত তাদের কয়েক ঘন্টা ধরে বোঝানোর পর অবশেষে তারা রাজি হল। দেশে ফিরতে রাজি হয়ে তারা অনশন ভেঙে খাবার-দাবার গ্রহণ করছেন।

প্রায় ১৫ দিন ধরে তিউনিশিয়া উপকূলে সাগরে ভাসছিলেন এই ৬৪ বাংলাদেশিসহ ৭৫ অভিবাসন প্রত্যাশী। নৌকাযোগে ইতালি যাওয়ার পথে তাদের বহনকারী নৌকার তেল ফুরিয়ে যায়। সেখান দিয়ে যাওয়ার সময় একটি মিশরীয় জাহাজ তাদেরকে ভাসতে দেখে উঠিয়ে নেয়। পরে তিউনিশিয়ার কোস্টগার্ড জাহাজটি কর্ডন করে।

স্থানীয় জার্জিস উপকূল থেকে ২৫ কিলোমিটার দূরে তাদের অবস্থান করছিলেন তারা।

শুদ্ধস্বর/আইপি

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.