স্বাধীন জাতিরাষ্ট্র বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৬২ সালের দ্বিতীয়ার্ধে তৎকালীন ছাত্রলীগের মেধাবী ছাত্রনেতা সিরাজুল আলম খান, আবদুর রাজ্জাক এবং কাজী আরেফ আহমেদ-এর সমন্বয়ে তিন সদস্যবিশিষ্ট গোপন সংগঠন ‘নিউক্লিয়াস’ (স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ) গঠিত হয়। পল্টনের আউটার স্টেডিয়ামের ভলিবল খেলার কাঠের গ্যালারীতে গভীর রাতে একাধিক বৈঠকে বসে এই ‘নিউক্লিায়াস’ গঠনের সিদ্ধান্ত হয়।
১৯৬২ সাল থেকে ’৭০ সাল পর্যন্ত এই সংগঠনের তত্ত্বাবধানে তৎকালীন সমগ্র পূর্ব পাকিস্তানে ‘নিউক্লিয়াস’-এ
বৈঠকে ‘নিউক্লিয়াস’/
এই বৈঠকের কয়েক দিন পরে বঙ্গবন্ধু শেখ মুজিব লন্ডনে যান এবং সেখানে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরাগান্ধীর বিশেষ দূতের সাথে বাঙালির স্বাধীনতার বিষয়ে আলাপ-আলোচনা করেন। লন্ডন থেকে দেশে ফিরে তিনি ‘নিউক্লিয়াস’ নেতৃবৃন্দকে ডেকে ভারতের সাথে যোগাযোগের বিষয়টি নিশ্চিত করেন। সে অনুযায়ী ‘নিউক্লিয়াস’ নেতৃবৃন্দ বাংলাদেশের পশ্চিমাঞ্চলের দুটি সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে অস্ত্র সংগ্রহের ব্যবস্থা সম্পন্ন করে। এরপরই মার্চের ২৫ তারিখ পাকিস্তান বাহিনীর আক্রমণের মুখে ভারতে থেকে অস্ত্র আনার বিষয়টি ভিন্নখাতে প্রবাহিত হয়। যা পরবর্তীতে সশস্ত্র স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের রূপ ধারণ করে।
১৯৭০ সালের নভেম্বর মাসের শেষের দিকে বঙ্গবন্ধু ‘বিএলএফ’-এর চার নেতা সিরাজুল আলম খান, আবদুর রাজ্জাক, শেখ ফজলুল হক মণি, এবং তোফায়েল আহমেদকে ডেকে চিত্তরঞ্জন সূতার-এর সাথে পরিচয় করিয়ে দেন। ঐদিন প্রথম সাক্ষাতেই চিত্তরঞ্জন সুতার ‘বিএলএফ নেতৃবৃন্দকে ২১. ড. রাজেন্দ্র রোড, নর্দান পার্ক, ভবানীপুর কলকাতা-৭০০০২১ ঠিকানাটি মনে রাখতে বলেন। ‘নিউক্লিয়াস’ নেতারা ও বঙ্গবন্ধুর ঐ ঠিকানাটি ৩/৪ বার মুখে উচ্চারণ এবং মুখস্ত করেন।
১৯৭১ সালের ফেব্রয়ারি মাসের ১৮/১৯ তারিখে বঙ্গবন্ধু শেখ মুজিব বিএলএফ-এর চার নেতাসহ তাজউদ্দিন আহমদকে নিয়ে স্বাধীনতার বিষয়ে আলোচনায় বসেন। বৈঠকে বঙ্গবন্ধু তাজউদ্দিনকে স্বধীনতার প্রশ্নে বিএলএফ-এর চার নেতা সম্পর্কে বিস্তারিত বিষয়ে অবগত করেন। বৈঠকে তিনি পরামর্শ দেন ভবিষ্যতে কখনো ‘তাঁর’ (বঙ্গবন্ধু) অনুপস্থিতি ঘটে তাহলে বিএলএফ-এর চার নেতা তাজউদ্দিন আহমদের সাথে শলা-পরামর্শ করেই স্বাধীনতার সমস্ত কৌশল নির্ধারণ করবেন। বৈঠকে ভারতের সাথে যোগাযোগের বিষয়টিও পুনরায় তিনি তাজউদ্দিন আহমদ ও চার নেতাকে স্মরণ করিয়ে দেন এবং ২১.ড. রাজেন্দ্র রোড, নর্দান পার্ক, ভবানীপুর, কলকাতা-৭০০০২১ ঠিকানাটি তিনি তাদের মনে রাখতে বলেন।
১৯৭১ সালের ১ মার্চ পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল ইয়াহিয়া খান বেতার ভাষণে ৩ মার্চ তারিখে গণপরিষদের অধিবেশন বাতিল করলে ছাত্র-জনতা বিক্ষুব্ধু হয়ে রাস্তায় নেমে পড়ে। এসময় বঙ্গবন্ধু শেখ মুজিব দিলকুশা হোটেল পূর্বণীতে পার্লামেন্টারি দলের বৈঠক করছিলেন। বিক্ষুব্ধ ছাত্র-জনতা সেখানে গিয়ে উপস্থিত হলে তিনি নিউক্লিয়াস’র সিদ্ধান্ত অনুযায়ী এক দফার আন্দোলন চালিয় যাওয়ার হুকুম দেন। শুরু হয় স্বাধীনতার প্রত্যক্ষ আন্দোলন। ‘নিউক্লিয়াস’-এ
মার্চের ৪ তারিখে বঙ্গবন্ধু ‘বিএলএফ’র চার নেতা সিরাজুল আলম খান, শেখ ফজলুল হক মণি, আবদুর রাজ্জাক এবং তোফায়েল আহমেদকে ডেকে আওয়ামী লীগের হাইকমান্ড গঠন সম্পর্কে অবহিত করেন। তিনি জানান, বঙ্গবন্ধুর নেতৃত্বেই আওয়ামী লীগের ‘হাইকমান্ড’ গঠন করা হয়েছে। হাইকমান্ডে অন্য যারা সদস্য হয়েছেন তাঁরা হলেন, সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, খন্দকার মোস্তাক আহমেদ এবং ক্যাপ্টেন মনসুর আলী। আওয়ামী লীগের হাইকমান্ড গঠনের পর থেকে বঙ্গবন্ধু প্রতি রাতেই আন্দোলনের সকল বিষয় নিয়ে আওয়ামী লীগের হাইকমান্ডের চার নেতা এবং বিএলএফ’র চার নেতার সঙ্গে আলোচনায় বসতেন।
প্রাথমিকভাবে এটাই ছিল স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের সাথে ছাত্রলীগ তথা নিউক্লিয়াস ও বঙ্গবন্ধুর সম্পর্কিত ইতিহাস।। এবার আসা যাক আওয়ামীলীগ নেতৃত্বের কিকি ভমিকা স্বাধীনতা ও মুক্তিযুদ্ধর প্রারম্ভিকতায় ছিল। ১৯৬৬ সালে বঙ্গবন্ধু যখন পুর্ববাংলার স্বাধীকার প্রশ্নে স্বায়ত্তশাসনের ৬দফা প্রস্তাব উত্থাপন করেন রাজনৈতিকদল হিসাবে তখন আওয়ামীলীগের সিংহভাগ নেতৃত্ব তার বিরোধিতা করে আওয়ামীলীগ ত্যাগ করে পিডিএম গঠন করে।তখন যারা বঙ্গবন্ধুর সাথে ছিলেন তারাও ৬দফাকে দলীয় কর্মসূচি হিসাবে রেজুলেশন আকারে গ্রহণ করতে অসীকৃতি জানালে তৎকালীন ছাত্রলীগ এর সাবেক নেতা সিরাজুল আলম খানের নেতৃত্বে ছাত্রলীগ নেতাকর্মীদের চাপের মুখে ৬দফাকে দলীয় কর্মসূচির এজেন্ডা হিসাবে গ্রহন করতে বাধ্য হয়।।ছাত্রলীগ তথা নিউক্লিয়াস প্রথম থেকেই ৬দফাকে সমর্থন জানায় এবং তৎকালীন ছাত্রলীগ এর ঢাকা মহানগর সভাপতি কাজি আরেফ আহমেদ এর নেতৃত্বে ৬দফার পক্ষে প্রথম ঢাকার রাজপথে মিছিল করে।।
আওয়ামীলীগ ৬দফাকে স্বায়ত্তশাসন এর দাবী গ্রহন করে পাকিস্তানি রাষ্ট্রক্ষমতা দখলের চিন্তায় তাদের রাজনৈতিক কর্মসূচি প্রনয়ন করে সেই লক্ষে আন্দোলন সংগ্রাম পরিচালিত করলেও ছাত্রলীগ ৬দফাকে আগামীদিনে স্বাধীনতার ম্যাগনেক্যাটার বিবেচনায় তাদের কর্মকৌশল নির্ধারন করতে শুরু করে।।১৯৬৬ সালে বঙ্গবন্ধু ৬দফা দেবার পরে সামরিক জান্তা আইউব খান বঙ্গবন্ধুকে কারান্তরীন করে।তখন আস্তে আস্তে আওয়ামীলীগ রাজনীতি একদম নেতৃত্বশুন্য হয়ে পড়ে।তাদের একমাত্র নেত্রী আমেনা বেগম আর নিউক্লিয়াস তথা ছাত্রলীগ আওয়ামীলীগকে রাজনীতির মাঠে টিকিয়ে রাখে। গঠন করা হয় রাজনৈতিক জোট ডাক(Democratic Action committee) যার সাথে ছিল নেজামে- ইসলামি,, ন্যাপ (ওয়ালী), এনডিএফ,এবং জমিয়তে উলাময়ে ইসলাম। এসব রাজনৈতিক দলের সিদ্ধান্তগ্রহণে
বঙ্গবন্ধুর বিরুদ্ধে যখন আইউব খান আগরতলা যড়যন্ত্র মামলা দায়ের করে তখন নিউক্লিয়াস তাদের চুড়ান্ত সিদ্ধান্ত নেয় যে লক্ষে তারা ১৯৬২ সালে সুচনা করেছিল সেই বাংলার স্বাধীনতার সপ্ন বাস্তবায়ন যার প্রেরনা ছিল নেতাজী সুভাষ বোস যিনি চেয়েছিলেন একটি জাতীয়তাবাদী আন্দোলন যা হতে হবে পুঁজিবাদ ও সাম্রাজ্যবাদ বিরোধী।। একারনেই নিউক্লিয়াসের সামনে প্রয়োজন ছিল একজন জাতীয়তাবাদী নেতার সপ্ন।আর এক্ষেত্রে তারা বঙ্গবন্ধু শেখ মুজিবকেই বেছে নেয়।৬দফা ও ১১দফার আন্দোলন গড়ে তুলে নিউক্লিয়াস তথা ছাত্রলীগ গড়ে তুলে ৬৯ এর গণ অভ্যুত্থান। পতন ঘটে আইউব খানের কারাগার থেকে বের হয়ে আসেন বঙ্গবন্ধু শেখ মুজিব। ছাত্রলীগ রমনায় বিশাল সমাবেশ করে শেখ মুজিবকে সৃষ্টি করে বঙ্গবন্ধু। বাংলার পুঁজিবাদ ও সাম্রাজ্যবাদ বিরোধী এর অবিসংবাদিত জাতীয়তাবাদী নেতা রুপে।তৎকালীন ডাকসুর ভিপি ও ছাত্রলীগ সভাপতি তোফায়েল আহমেদ যদিও এই উপাধি প্রদান করেন কিন্তু এই উপাধি আরো আগেই নিউক্লিয়াস কতৃক নির্ধারিত যা আগেই নিউক্লিয়াস সদস্য ঢাকা মহানগর ছাত্রলীগ এর সাধারন সম্পাদক চৌধুরী মুসতাক একটি ম্যাগাজিনে প্রকাশ করেছিলেন।।
কারামুক্তির পরে বঙ্গবন্ধু তার দল আওয়ামীলীগকে যখন সংগঠিত করার চেষ্টা করছেন উদ্দেশ ইয়াহিয়া খানের কাছে থেকে একটি নির্বাচন আদায় করে পুর্ব বাংলার স্বায়ত্তশাসন প্রতিষ্ঠা করে পাকিস্তানের রাষ্ট্র ক্ষমতার অংশীদার হবার তখন ছাত্রলীগ ও নিউক্লিয়াস এর চেষ্টা সশস্ত্র লড়াই করে পুর্ববাংলার স্বাধীনতা আদায় করা।একারনে তৎকালীন ছাত্রলীগ এর মধ্যেও সৃষ্টি হয় দুটি ধারার একটি পক্ষ চায় স্বায়ত্তশাসন এর দাবীতে স্বাধীকারের আন্দোলন করতে আর একটি পক্ষের লক্ষ সশস্ত্র বিপ্লবের মাধ্যমে স্বাধীন বাংলা প্রতিষ্ঠা করা।।একারনে ছাত্রলীগ তাদের বর্ধিত সভা ডেকে স্বাধীন সমাজতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার প্রস্তাব পাশ করে যদিও ছাত্রলীগ এর তৎকালীন সভাপতি নুরে আলম সিদ্দিকির নেতৃত্বে একটি ক্ষুদ্র অংশ এর বিরোধিতা করে।।আর বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাসে এটাই একমাত্র দালিলিক প্রমান যা অন্য কোন দলের কোন দলীয় সিদ্ধান্ত নেই।।
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ নিয়ে এসময় নিউক্লিয়াস নেতৃত্ব সারাদেশব্যপী গড়ে তোলে নেটওয়ার্ক। সিরাজুল আলম খান গড়ে তুলেন শ্রমিক লীগ।১৯৬৯-৭০ সাল পর্যন্ত তখন সিংহভাগ শ্রমিক সংগঠন ছিল ন্যাপ এবং সমাজবাদী দলের সাথে।বাংলাদেশের
নিউক্লিয়াস সদস্য আমিনুল হক বাদশা আল মুজাহিদী,এনায়েত
আর স্বাধীনতার প্রশ্নে আওয়ামীলীগ এর ভুমিকা শেষদিন পর্যন্ত কি ছিল তার উপরেও এবার আলোকপাত করতে চাই যা ছিলো এক অজানা ইতিহাস।
—————
২৫ মার্চ ১৯৭১ সাল
সন্ধ্যা থেকেই বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বত্রিশ নম্বরে এসে শেখ মুজিবকে সম্ভাব্য আক্রমনের কথা জানাচ্ছিলেন। একে একে সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ, এইচ এম কামরুজ্জামান, ক্যাপ্টেন মনসুর আলী, কামাল হোসেন, পাকিস্তানী সাংবাদিক তারিক আলী, ক্যাপ্টেন রহমান, আঃ রাজ্জাক, সিরাজুল আলম খান, আ স ম আব্দুর রব, শাহজাহান সিরাজ দেখা করেন। তারা শত অনুরোধ করেও মুজিবকে স্বেচ্ছায় কারাবরণ রোধ করতে পারলেন না, বরং তিনি বাসভবন থেকে গ্রেফতার বরণের সিদ্ধান্তে অটল থাকেন।
রাত দশটার পরে ডক্টর কামাল হোসেন দেখা করলে মুজিব জানতে চান, ইয়াহিয়ার প্রতিনিধি জেনারেল পীরজাদার কাঙ্খিত ফোনটি এসেছিলো কি না। কামালের নেতিবাচক জবাবে মুজিব হতাশ হয়ে পড়েন। এ সম্পর্কে ডঃ কামাল হোসেন লিখেছেন, “এমনকি ২৫ মার্চ রাত সাড়ে ১০টা নাগাদ আমি যখন শেখ মুজিবের কাছ থেকে বিদায় নিচ্ছিলাম, তখনও শেখ মুজিব আমার কাছে জানতে চাইলেন, আমি ঐ টেলিফোন পেয়েছি কিনা। আমি তাঁকে জানালাম যে, আমি তা পাইনি। এ রাতেই পাকিস্তানী সৈন্যরা বাঙ্গালী জনগণের ওপর আক্রমন চালাল এবং গণহত্যা ও রক্তস্নান শুরু হল, যা এড়ানোই ছিল আলাপ-আলোচনা চালানো ও দর কষাকষির মাধ্যমে একটি রাজনৈতিক মীমাংসায় পৌঁছানোর এখানে প্রধান লক্ষ্য” (সূত্রঃ ‘মুক্তিযুদ্ধ কেন অনিবার্য ছিল’, ডঃ কামাল হোসেন, মাওলা ব্রাদার্স, ঢাকা পৃষ্ঠা ৭৬-৭৭)।
কি ছিলো সে সমঝোতায়?
ক্ষমতা হস্তান্তরের লক্ষ্যে মার্চের ১৭ থেকে ২৫ তারিখ পর্যন্ত দফায় দফায় মুজিব-ইয়াহিয়া বৈঠক চলে। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে শেখ মুজিব জানান, ফলপ্রসু না হলে তিনি আলোচনা করতেন না। এ সমঝোতা প্রসঙ্গে জানা যায়, “দুই পক্ষ অন্তবর্তী সরকার নিয়ে আলোচনা অব্যাহত রাখলেন। বৈঠক শেষে শেখ মুজিব একজন সিনিয়র সামরিক অফিসারকে জানালেন যে, তিনি এবং ইয়াহিয়া এগারজন মন্ত্রীর সমন্বয়ে একটি জাতীয় সরকার গঠনের ব্যাপারে একমত হয়েছেন। এদের মধ্যে প্রধানমন্ত্রীসহ
১) ১৯৪৭ সালের ভারতীয় স্বাধীনতা আইনের অনুসরনে প্রেসিডেন্টের আদেশের বলে সামরিক শাসন প্রত্যাহার করে বেসামরিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা হবে।
২) কেন্দ্রে ইয়াহিয়া প্রেসিডেন্ট থাকবেন।
৩) প্রদেশসমুহের ক্ষমতা সংখ্যাগরিষ্ট দলের হাতে হস্তান্তরিত করা হবে।
৪) জাতীয় ও প্রাদেশিক পরিষদের সদস্যরা প্রথমে আলাদাভাবে বৈঠকে বসবেন, পরে পরিষদের যুক্ত অধিবেশনে সংবিধান চুড়ান্ত করা হবে (সূত্র: সাইদুর রহমান, ২০০৪। ‘১৯৭২-৭৫ কয়েকটি দলিল’ পৃষ্ঠা ৬৪)।
২৪ মার্চের ইয়াহিয়া-মুজিব বৈঠকে আওয়ামীলীগের পক্ষে সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ, ডঃ কামাল হেসেন এবং ইয়াহিয়ার পক্ষে প্রেসিডেন্টের উপদেষ্টা বিচারপতি এ আর কর্নেলিয়াস, এম এম আহমদ, লেঃ জেনারেল পীরজাদা ও কর্নেল হাসান অংশ নেন। আলোচনাকালে আওয়ামীগের পক্ষ থেকে রাষ্ট্রের নাম “ফেডারেশন অব পাকিস্তান” প্রস্তাব করলে ইয়াহিয়ার প্রতিনিধি বিচারপতি কর্নেলিয়াস “ইউনিয়ন অব পাকিস্তান” পাল্টা প্রস্তাব দেন। পরে ঠিক হয়, চুক্তি সাক্ষরকালে নাম চুড়ান্ত হবে। আলোচনা শেষে স্থির হয়, ইয়াহিয়ার প্রতিনিধি জেনারেল পীরজাদা পরের দিন, অর্থাৎ ২৫ তারিখে কামাল হোসেনকে টেলিফোন করে দলিলে সাক্ষরের জন্য ডেকে নেবেন। কিন্তু মুজিবকে কিছু না জানিয়ে ২৫ মার্চ সন্ধ্যায় ইয়াহিয়া খান ঢাকা ত্যাগ করেন।এর থেকেই বোঝা যায় ইয়াহিয়ার এই আলোচনা সবটাই ছিল নাটক এবং সময়ক্ষেপণ।।
চব্বিশ তারিখে চূড়ান্ত বিবৃতি কী হবে সেটা আওয়ামী লীগ নেতা ড. কামাল হোসেনকে টেলিফোন করে জানানোর কথা ছিলো পাকিস্তানী পক্ষের।কিন্তু সেই টেলিফোন আরে আসেনি। উল্টো ২৫শে মার্চ রাত থেকে হামলার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়। ইয়াহিয়া, ভূট্টোসহ অন্যান্যরা এর আগেই ঢাকা ত্যাগ করেন। ফলে আলোচনা ব্যর্থ হলো। পাকিস্তানীরা রাজনৈতিক সমস্যার পরিবর্তে সামরিক সমাধানের পথে হাটলো। কিন্তু এটি কি আদৌ আলোচনা ছিলো? আর এর মাধ্যমে ক্ষমতা হস্তান্তরের ইচ্ছাই বা কতটা ছিলো পাকিস্তানী সামরিক জান্তার? নাকি, আলোচনার আড়ালে পাকিস্তানীরা মূলত: রণসাজে সজ্জিত হয়েছে। ক্ষমতা হস্তান্তরেরও কোন ইচ্ছা পাকিস্তানীদের ছিলো না।, “৭০ এর সাধারণ নির্বাচনের পরই পাকিস্তানী সামরিক জান্তা বাঙ্গালির উপর হামলা করার সিদ্ধান্ত নেয়। আক্রমণের সিদ্ধান্ত নেয়া মানেই শেখ মুজিবকে ক্ষমতা দেয়া হবে না।”
মুজিব-ইয়াহিয়া
“কিন্তু বঙ্গবন্ধু জানতেন, পাকিস্তানি শাসকরা তার একটি শর্তও মানবে না। সেজন্য আগে থেকেই ৭ই মার্চের ভাষণেই তিনি বাঙ্গালিকে সশস্ত্র সংগ্রামে উদ্বুদ্ধ করেছিলেন।”
ষড়যন্ত্র এখানেই থেমে থাকে নাই মুক্তিযুদ্ধ শুরু হবার পরেও আওয়ামীলীগ এর একটি অংশ মার্কিন সাম্রাজ্যবাদ এর সমর্থপুষ্ট হয়ে বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধকে মাঝপথে থামিয়ে দিতে ষড়যন্ত্র শুরু করে। ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, মুক্তিযুদ্ধের সময় থেকেই বিভিন্ন সময়ে বাংলাদেশের স্বাধীনতার হরণের অপচেষ্টা, ষড়যন্ত্র ও উদ্যোগ হয়েছিলো। এসব উদ্যোগ ও ষড়যন্ত্রের মধ্যে সবচেয়ে বড় যে ষড়যন্ত্রগুলো হয়েছিলো তাদের লক্ষ্য ছিলো একই। আর তা হলো পাকিস্তানের সঙ্গে কনফেডারেশন।
বিভিন্ন দলিলপত্র, ইতিহাস ও গোয়েন্দা সংস্থার রিপোর্ট পর্যালোচনা করলে দেখা যায় অন্তত তিন দফায় পাকিস্তানের সঙ্গে কনফেডারেশনের প্রস্তাব নিয়ে রাষ্ট্রীয় পর্যায়ে উদ্যোগ নেয়া হয়েছিলো। জাতির পিতা শেখ মুজিবের নেতৃত্বে বাংলাদেশের মুক্তিযুদ্ধকালী
“বাংলাদেশ” নামকরণ সমর্থন (যা শেখ মুজিবুর রহমান সর্বপ্রথম প্রস্তাব আকারে উত্থাপন করেন ১৯৭০সালে),জাতীয়
অপরদিকে নিউক্লিয়াস নেতৃত্ব বিশেষ করে সিরাজুল আলম খান বিভিন্ন শ্রমিক নেতৃত্ব ও সাংবাদিক সমাজের সাথে স্বাধীনতার প্রশ্নে নিবিড় যোগাযোগের পাশাপাশি তৎকালীন বিভিন্ন রাজনৈতিকদলের সাথেও সখ্যতা গড়ে তুলেন।পুর্ববাঙল
সিরাজুল আলম খান পুর্ববাংলার কমিউনিষ্ট পার্টি (লেনিনবাদ) এর ক্যাপ্টেন আব্দুল হালিম,কাজি জাফর আহম্মদ, রাশেদ খান মেনন,হায়দার আকবর খান রনো, মোস্তফা জামাল হায়দার,আব্দুল মান্নান ভুইঞা, মাহবুবুল্লাহ,ছা
এদিকে নিউক্লিয়াস প্রধানদের সাথে যোগাযোগ রেখে কেন্দ্রীয় পর্যায় ছাত্রলীগ এর যে সকল নেতৃত্ব দায়িত্ব পালন করতেন তারা হলেন মনিরুল ইসলাম (মার্শাল মনি),নুর আলম জিকু,চিত্ত রন্জন গুহ,সৈয়দ আহমেদ, আসম রব,শাহজাহান সিরাজ,আনোয়ার হোসেন মন্জু,সুধীর কুমার হাজরা,শরীফ নুরুল আম্বিয়া, হাসানুল হক ইনু,আফম মাহবুবুল হক,স্বপন কুমার চৌধুরী,ফজলে এলাহি স্বপন আচার্য, কামরুল আনাম খান খসরু,মোস্তফা মহসিন মন্টু,মহিউদ্দিন
জেলা পর্যায় যারা দায়িত্বে ছিলেন।-:
১৯৬৮-৬৯ সালে জেলা পর্যায়ে যাদের দায়িত্ব দেওয়া হয় তারা হলেন আখতার আহমেদ(সিলেট), মনোরন্জন সাহা( ফরিদপুর), আমির হোসেন(মাদারীপুর
দলগতভাবে আওয়ামীলীগ নিউক্লিয়াস সমর্পকে অবহিত না থাকলেও সারাদেশব্যপী অনেক আওয়ামীলীগ নেতাই বিচ্ছিন্নভাবে নিউক্লিয়াসের প্রতি সহানুভূতিশীল ছিলেন তাদের মধ্যে অন্যতম ঢাকা নগরের গাজী গোলাম মোস্তফা,চট্টগ্র
চলচ্চিত্র জগতের জহির রায়হান,ও এহতেশাম এর সাথেও নিউক্লিয়াস এর সম্পর্ক ছিল।ঢাকাবিশ্ববি
আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি অভিযুক্ত কমান্ডার মোয়াজ্জেম হোসেন,সুলতান উদ্দিন আহমেদ, ফ্লাইট সার্জেন্ট মফিজুল্লাহ,সার্
মুক্তিযুদ্ধ সংঘটিত হওয়ার অনেক আগে থেকেই সাম্ভাব্য সশস্ত্র স্বাধীনতা যুদ্ধকে হিসাবে রেখে স্বাধীনতা পুর্বকালে গঠিত সিরাজুল আলম খান,আব্দুর রাজ্জাক কাজি আরেফ আহমেদ প্রমুখ এর নিউক্লিয়াসের পাশাপাশি গড়ে তুলেন জয়বাংলা বাহিনীর নামে একটি সামরিক উইং যার কমান্ডার ছিলেন তৎকালীন ছাত্রলীগ নেতা আ স ম আব্দুর রব ও ডেপুটি কমান্ডার ছিলেন কামরল আনাম খান খসরু।ছাত্রীদের নিয়ে গড়ে তোলা হয় নারী ব্রিগেড যার প্রধান ছিলেন ছাত্রলীগ নেত্রী মমতাজ বেগম।কেরানীগঞ্জ
নিউক্লিয়াস ১৯৬৮ সাল নাগাদ গোটা বাংলাদেশে (পুর্ব পাকিস্তান) স্কুল,কলেজ,বিশ্
১৯৭০ সালের প্রথম দিকে সিরাজুল আলম খান ও আব্দুর রাজ্জাক বঙ্গবন্ধু সাথে দেখা করে নিউক্লিয়াস ও বিএলএফ গঠন এবং সাংগঠনিক বিস্তৃতি বিষয় অবহিত করেন।এই বৈঠকেই সিরাজুল আলম খান ও আব্দুর রাজ্জাক বঙ্গবন্ধুকে আশস্থ করেন যে স্বাধীনতার প্রশ্নে নিউক্লিয়াস এবং বিএলএফ কর্মী বাহিনী সাংগঠনিকভাবে প্রশিক্ষণপ্রাপ্
এই যখন ছাত্রলীগ তথা নিউক্লিয়াসের প্রস্তুতি তখন পাকিস্তানের সামরিক শাসক ইয়াহিয়া খান ৭০ সালের ডিসেম্বর মাসে পাকিস্তানের সাধারণ নির্বাচন ঘোষনা করেন।পিকিং পন্থী ভাসানি ন্যাপ এলএফও অধিনে নির্বাচন বর্জনের ঘোষনা দিলেও বঙ্গবন্ধু তার ৬দফাকে স্বায়ত্তশাসন এর ম্যান্ডেট ধরে নির্বাচনে অংশ গ্রহনের সিদ্ধান্ত গ্রহণ করেন।এই নির্বাচনকে কেন্দ্র করে একদিকে আওয়ামীলীগ পাকিস্তানের ক্ষমতা প্রত্যাশী হয়ে নির্বাচনে অংশ গ্রহণ করে পাশাপাশি ছাত্রলীগ তথা নিউক্লিয়াস নির্বাচনকে স্বাধীনতার একদফায় রুপ দিতে তারাও সারা দেশব্যাপী নেটওয়ার্ক গড়ে তোলে।
১৯৭০ সালের নির্বাচনে ছাত্রলীগের একজন করে নেতাকে প্রতিটি এলাকায় সমন্বয়কারি নিয়োগ করেন নিউক্লিয়াসের পক্ষ থেকে। সারাদেশব্যপী আওয়ামীলীগের দুটি পোষ্টার লাগানো হয়। এর একটির শিরোনাম ছিল “সোনার বাংলা শশ্মান কেন??” আরেকটি নির্বাচনী ইস্তেহার এর পোষ্টারে লেখা ছিল আওয়ামীলীগ সরকার গঠন করলে ২০টাকা মন দরে চাল ও ১০টাকা মন দরে আটা দেবে। ২৫ বিঘা পর্যন্ত জমির খাজনা মওকুফ করা হবে।সোনার বাংলা শশ্মান কেন এর মধ্যে দিয়ে পাকিস্তানি শাসকগোষ্ঠীর বাংগালীদের প্রতি যে বৈশম্য, তার চিত্র তুলে ধরে এর থেকে মুক্তি পেতে বাঙ্গালির স্বাধীনতা ছাড়া বিকল্প নেই এটাই বুঝাতে চেষ্টা করা হয়েছিল যা ছিল নিউক্লিয়াসের মস্তিষ্কপ্রসুত।
এবার আসা যাক মুক্তিযুদ্ধ নিয়ে আওয়ামীলীগ ছাত্রলীগ তথা নিউক্লিয়াসের সাথে কি আচরণ করেছে।১৯৭১ সালের ৪ঠা মার্চ বঙ্গবন্ধু আওয়ামীলীগ নেতা তাজউদ্দীন ও নিউক্লিয়াসের চার নেতা শেখফজলুল হক মনি,সিরাজুল আলম খান,আব্দুর রাজ্জাক ও তোফায়েল আহমেদকে নিয়ে বসে সিদ্ধান্ত নেন তার অবর্তমানে কিভাবে মুক্তিযুদ্ধ পরিচালিত হবে।তিনি পরিষ্কার নির্দেশনা দেন আওয়ামীলীগ এর নেতৃত্ব ও নিউক্লিয়াস নেতৃত্ব যৌথভাবে বঙ্গবন্ধুকে প্রধান করে একটি বিপ্লবী কমান্ড কাউন্সিল করে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ পরিচালিত হবে।।
আজকে একথা অনশিকার্য যে ১৯৭১ সালে ২৫শে মার্চমধ্যরাতে পাকিস্তানিদের হাতে গ্রেফতারের পুর্বেই বঙ্গবন্ধু যে স্বাধীনতার ঘোষনা দিয়েছিলেন সেখানে তার আস্থার জায়গা নিশ্চিত পাকিস্তানের শেষদিন পর্যন্ত পাকিস্তানি ক্ষমতা প্রত্যাশী আওয়ামীলীগ নেতৃত্বের প্রতি ছিল না।তিনি ছাত্রলীগ ও নিউক্লিয়াসের স্বাধীনতার প্রশ্নে সার্বিক প্রস্তুতি বিবেচনা করে তাদের উপরেই আস্থাশীল হয়ে ২৬শে মার্চ স্বাধীনতার ঘোষনা দিয়েছিলেন।।দলীয়
১৯৭১ সালের ২৬শে মার্চের পরে ভারতে গিয়ে আওয়ামীলীগ নেতৃবৃন্দ বঙ্গবন্ধু নির্দেশ ও নিউক্লিয়াস নেতৃত্বকে অস্বীকার করে তাদের মতো করে মুক্তিযুদ্ধর প্রস্তুতি গ্রহন করেন।তারা বঙ্গবন্ধুর নির্দেশ মতো বিপ্লবী কমান্ড কাউন্সিল না করে পাকিস্তানি রাষ্ট্র ক্ষমতা প্রত্যাশী নির্বাচিত সদস্যদের নামে সফদার জং রোডে বসে জনাব তাজউদ্দীন আহমেদ, আমিরুল ইসলাম, রহমান সোবহান, সিরাজুল হক, এম আর সিদ্দিকি মিলে বঙ্গবন্ধুকে রাষ্ট্রপতি, জনাব তাজউদ্দীন আহমেদকে প্রধানমন্ত্রী, সৈয়দ নজরুল ইসলামকে অস্থায়ী রাষ্ট্রপতি করে প্রবাসী সরকার গঠন করলেন।তারা বেমালুম ভুলে গেলেন নিউক্লিয়াসের কথা।অথচ তখনও সারাদেশব্যপী নিউক্লিয়াসের যোদ্ধারা পাকিস্তানি বাহিনীর সাথে প্রতিরোধ যুদ্ধে লিপ্ত।প্রবাসী সরকার গঠন করে তারা কর্নেল এমএজি ওসমানীকে প্রধান সেনাপতি করে মুক্তিবাহিনী গঠন করেন।তখন নিউক্লিয়াস নেতৃবৃন্দ প্রবাসী সরকারের প্রতি আস্থাহীনতা ও বঙ্গবন্ধুর নির্দেশনা না মানার কারনে ছাত্রলীগ ও শ্রমিকলীগের নেতৃত্বকে নিয়ে গড়ে তুলেন “মুজিব বাহিনী “।ভারত সরকারের তত্ত্বাবধানে তাদেরকে দেওয়া হয় গেরিলা যুদ্ধের বিশেষ প্রশিক্ষণ।।
এভাবেই ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর ভারতীয় সেনাবাহিনীর সহায়তায় মাত্র নয় মাসে আত্বপ্রকাশ ঘটে এক নুতন জাতিরাষ্ট্র বাংলাদেশ। আসলে স্বাধীনতার পরেও আওয়ামীলীগকে একমাত্র দাবীদার হিসাবে উপাস্থাপন করতে তারা নিউক্লিয়াসকে আাড়াল করার চেষ্টা তাদের প্রধান কারন।এছাড়াও নিউক্লিয়াসের একটি বড় অংশ স্বাধীনতার পরে বিপ্লবী জাতীয় সরকার গঠনের দাবী তোলে আওয়ামীলীগ সেটা প্রত্যাখ্যান করলে তারা মুজিব বাহিনী ও নিউক্লিয়াসের র্যাডিকাল অংশটাই পরবর্তীতে জাসদ গঠন করে ব্যাপক জনসমর্থন লাভে সক্ষম হয়।তাই নিউক্লিয়সের ইতিহাস স্বীকার করলে স্বীকৃত দিতে হবে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় নবগঠিত রাজনৈতিকদল জাসদের নেতাকর্মীদের ভুমিকার কথা।এসব কারনেই মুলত পাদপ্রদীপের আলোয় আসতে পারেনি এই গোপন সংগঠনের নাম।কিন্তু মুক্তিযুদ্ধের ইতিহাস যদি ধারাবাহিকভাবে আলোচনা করতে হয় তাহলে এইই সংগঠনের নাম ও উল্লেখকৃত ভুমিকার কথা আসবেই। ছাত্রলীগকে বাদ দিয়ে স্বাধীনতার ইতিহাস লেখা সম্ভব নয় তেমনি ছাত্রলীগকে পরিচালনার জন্য নিউক্লিয়াসের নাম অস্বীকার করে ইতিহাস লিখতে গেলে সেটা হবে মিথ্যার বেসাতি সাজানোর মতো নাটক।
আশাকরি আমার এ আলোচনা থেকে একটা স্থির সিদ্ধান্তে আসতে পারবো আসলেই মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের নেতৃত্ব কার আওয়ামীলীগের না ছাত্রলীগের তথা নিউক্লিয়াসের।এভ
আহমেদ ফজলুর রহমান মুরাদ
সাবেক ছাত্রনেতা , ৮০ দশকের ঢাকা বিশ্ববিদ্যালয়ের এস এম হলের ছাত্রলীগের সভাপতি এবং ছাত্রসংসদের এ জি এস ।

