কষ্টবোধ —-লায়লা আহমেদ সেলিনা

মনটা ছটফট করে হৃদয় ভেঙে চুরমার

যেখানে নিত্য চলে ঝড় বৃষ্টির প্রলয়।

তোমাদের কথা পড়লে মনে

বুকের ভিতর নিঃশব্দ চাপা কষ্টবোধ হয়।

ঘুম ভেঙে গেলে দাঁড়িয়ে থাকি বারান্দায়

নানান স্মৃতি ভেসে আসে মনের ভেলায়।

কাল্পনিক জেনেও ভর করে মাথায়,

আকাশে তারার মিছিলে চোখ বুলাই,

আদ্যপ্রান্ত উজ্জ্বল তারার মাঝে খুঁজে বেড়াই।

এক সময় ক্লান্তি এসে যায় চোখের পাতায়,

বাবা ছিলেন আমাদের বটবৃক্ষের ছায়া।

দেখেছি বিশাল বটবৃক্ষের মতো দাঁড়িয়ে থেকে,

ঝড় বৃষ্টি রৌদ্র কোন কিছুই যেন আঘাত না করে

আগলে রেখেছেন পরম যতনে।

আমাদের ছায়া দিয়েছেন অবিরাম!

হঠাৎ চলে গেলেন না ফেরার দেশে!

মা আমাদের সেই গাছতলা,

যেখানে জীবনের কঠোর তপ্ত রোদের মধ্যে একফালি ছায়া।

আমরা গিয়ে সেখানে নিঃশ্বাস ও বিশ্রাম নেই

মায়ের কাছে মমতা ও সোনা রূপার কাঠি থাকে,

ঘুম চলে আসে এক পলকে।

আলতো করে চোখের ওপর স্বপ্নের চাদর বিছিয়ে দেয়,

পেতাম লম্বা প্রশান্তি!

একদিন মমতাময়ী মা চলে গেলেন পরপারে!

হৃদয়ে জমাট বাঁধা বরফ সাগর,

নিঃশ্বাসের উষ্ণতায় টুকরো টুকরো ভেঙে,

ঝর্ণা ধারা মতো বেয়ে আসে চোখ কোপল ও বক্ষ ভূমিতে।

ভালো ও শান্তিতে থেকো পরপারে,

সর্বদা আমাদের দোয়া থাকবে তোমাদের তরে।

64518796_1045943935594121_1769902730727391232_n

লায়লা আহমেদ সেলিনা

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.