এখন পর্যন্ত বিনা উইকেটে ইংল্যান্ডের সংগ্রহ ১৮ ওভার শেষে ১২০ রান

এখন পর্যন্ত বিনা উইকেটে ইংল্যান্ডের সংগ্রহ ১৮ ওভার শেষে ১২০ রান। রয় অপরাজিত আছেন ৬০ রানে ও বেয়ারস্টো অপরাজিত আছেন ৪০ রানে।

এর আগে বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায় কার্ডিফে শুরু হয় ম্যাচটি।

বিশ্বকাপ ক্রিকেটের এবারের আসরের শিরোপার অন্যতম দাবিদার ইংল্যান্ড। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শুরুটা করেছে দুর্দান্ত। কিন্তু পরের ম্যাচে পাকিস্তানের কাছে অপ্রত্যাশিতভাবে হেরে কিছুটা ব্যাকফুটে স্বাগতিকরা।

বাংলাদেশের শুরুটাও একই রকম হয়েছে। টাইগাররাও প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দুর্দান্ত শুরু করলেও নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ২ উইকেটে হেরে যায়। ইংল্যান্ডকে হারিয়ে জয়ের ধারায় ফেরার আশা টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার।

শুদ্ধস্বর/এইচবি

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.