সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ব্যারিস্টার রুমিন ফারহানা

নপির একটি সংরক্ষিত নারী আসনে দলের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানাকে মনোনয়ন দিয়েছে বিএনপি। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী সংরক্ষিত এ আসনে মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ দিন ছিল আজ সোমবার (২০ মে)।

আজ দুপুরে নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দিতে যাবেন রুমিন ফারহানা।

ভাষা সৈনিক অলি আহাদের মেয়ে রুমীন ফারহানা বিএনপির রাজনীতিতে বেশ জনপ্রিয় মুখ।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী- মনোনয়ন ফরম বাছাই ২১ মে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৮ মে ও ভোট ১৬ জুন।

প্রসঙ্গত, সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের ৩০০ আসনের বিপরীতে সংরক্ষিত আসন ৫০টি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ছাড়া দলটির ৫ নেতা সংসদ সদস্যের শপথ নিয়েছেন। সে অনুপাতে ৫০টি সংরক্ষিত নারী আসনের একটি পাবে দলটি।

শুদ্ধস্বর/এন.হাসান

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.