রূপপুর বহুদূর আর ছাগল অর্থনীতি!

বালিশ শব্দটি শুনলেই নাকি বর্তমানে দেশের মানুষের মুচকি বা অট্টহাসি হাসি পায় ! তাই বালিশ নিয়ে লেখার   ইচ্ছাটিকে দমন করেই রাখলাম। কেননা বালিশে মুখ লুকিয়ে রেখে লজ্জা শরম লুকানোর মত লজ্জা অন্তত এই বালিশ কেলেঙ্কারির কর্মকর্তারা পান না , এটা মনে হয় নিশ্চিত করেই বলা যায় । এখানে বলতেই হয় , এই বালিশ কেনাকাটা বা উঠানামার খরচপাতির যুক্তি দিয়ে প্রকল্পটির জাত ইঞ্জিনিয়র থেকে শুরু করে ইতিমধ্যেই অনেক স্বার্থন্বেষী মহলের ব্যক্তিবর্গ ইনিয়ে বিনিয়ে অনেক কথাবার্তাই বলে যাচ্ছেন। যেমন , আন্তর্জাতিক বাজারে খোঁজ খবরের কথা বলছেন ! আন্তর্জাতিক বাজারে এই মূল্যের বালিশ খুবই স্বাভাবিক । হ্যাঁ  এটা সত্যি আন্তর্জাতিক বাজারে শুধুমাত্র এই মূল্যেই নয় আরো অনেক অনেক বেশি মূল্যের বালিশ ছিলো , আছে এবং থাকবেও। এখানে একটা পুরানো বাংলা ক্ষেপা প্রবাদ বলি , ” ভাত পায় না চা খায়, সাইকেল দিয়া প্রাকৃতিক কাজ সাড়তে যায় ” ! সুতরাং যা লিখেও কোনো  প্রতিক্রিয়া হবে না তা লিখেই বা কি লাভ?

আসলে লিখতে চেয়েছিলাম ধান নিয়ে । তবে ধান নিয়ে লিখতে গিয়েও দুইজন সরকার দলের প্রসিদ্ধ ব্যক্তি ও একটি প্রকল্পের কথা বলা প্রয়োজন । আজকের পত্রিকায় দেখলাম, আওয়ামী নেতা মাননীয় নাসিম সাহেব বলেছেন , ” দেশে যত খাদ্যের ভেজাল হচ্ছে এর জন্য বিএনপি / জামায়াত দায়ী ” – নাসিম !  আর মাননীয় কৃষিমন্ত্রী রাজ্জাক সাহেব বলেছে আরো মারাত্মক কথা, ” দেশে বর্তমানে যে উন্নয়ন হচ্ছে সে জন্যই কৃষক ধানের দাম পাচ্ছে না “- রাজ্জাক  !!  আরো একটি খবর হলো , ” গাড়ি পেলেন উপজেলা কৃষি কর্মকর্তারা ” !!! 

নাসিম সাহেবের কথাটি যদি তথ্যমন্ত্রী হাসান মাহমুদ সাহেব বলতেন , তাহলে তেমন কিছুই মনে করতাম না। কেনন আওয়ামী নেতা হাসান সাহেব পরিবারের স্বাভাবিক ঝগড়ার মাঝেও বিএনপির গন্ধ পান, এমনকি এই আওয়ামী নেতা সম্ভবত নামাজে দুরদশরিফেও বিএনপিয/জামাত যপেন ! তবে বলতেই হয় , পালের বলদ গরুর মতন নাসিম সাহেবও একইভাবে পিছনে ছুঁটলেন ! শুধু বলবো ভীষণ দুঃখজনক । আর রাজ্জাক সাহেব , যিনি ব্যক্তিগতভাবে জনমানুষের কাছে বেশ বিজ্ঞজন  বলেই জানতাম। তবে আজকে ওনার কথা শুনে নিজেই বেকুব আর ভাষাহীন হওয়ার মতন অবস্থা । দুঃখিত, তাপরেও বলতেই হয় , সবাই যেন একই চিড়িয়াখানার প্রাণী !! গাড়ি পেলেন উপজেলার কৃষি কর্মকর্তারা ! কিছুই বলবা না , শুধু বলি শাবাস যুদ্ধ জয়ী স্বাধীন দেশ !!!

অনেকের মনে আছে নিশ্চয়ই , বিএনপির প্রয়াত বারোবারের বাজেট প্রদানকারী সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের কথা । নিশ্চয়ই মনে আছে সবার , সাইফুর রহমান সাহেব দেশে “কালো ছাগল” ব্ল্যাক টাইগার নামের ছাগলের প্রকল্প চালু করেছিলেন । সেই সময়ে মুক্তবাজার অর্থনীতির প্রবক্তা সাইফুর রহমান সাহেবের এই কালো ছাগল প্রকল্পকে নিয়ে কত টিটকেরি বর্তমানের ক্ষমতাসীনরা করতেন  ” ছাগল অর্থনীতি “ বলে ! অথচ সেই ব্ল্যাক টাইগার এবং মুক্তবাজার অর্থনীতি দুটোই কিন্তু এই সরকার বেশ পিড়িতির সাথেই ধরে রেখেছেন। এমনকি এখন সেই ব্ল্যাক টাইগার ছাগল উৎপাদনের ক্ষেত্রে বাংলাদেশ নাকি পৃথিবীর তিন নামবারে আছে।

ছাগল অর্থনীতির কথা কেন বললাম? লক্ষ্য করুন, দেশে গত কয়েক বছর যাবত্ বাম্পার ফলন হচ্ছে, অথচ এই সরকার কি অর্থনীতি চালু রেখেছেন যে বাম্পার ফলনের সুফলতা গ্রহণ করতে পারে না । কথায় বলে না , ” চিত হয়ে ছ্যাঁব ফালাইলে নিজের মুখেই পরে ” সাধারণ জনগণ হিসেবে প্রশ্ন করা যাবে কি , দেশে এখন কোন ছাগল অর্থনীতি চরছে ? এমন কি  অর্থনীতি চালু রেখেছেন যে, উন্নয়নের জোয়ারে কৃষকের ধানের দাম দিতে পারে না ! আবার অন্যদিকে ভারত থেকে পঁচিশ টাকা দরে লক্ষটন আতব চাল আমদানি করেন , সুগন্ধি চালের নাম করে ! দেশের চালের সুগন্ধ ওনাদের নাসিকাতে প্রবেশ করে না ।  টানা এগারো বছরের উপরে ক্ষমতায় থেকেও  খাদ্যে ভেজালে বিএনপির দোষ দেখেন ! তাহলে বলতেই হয় , এই যে এগারো বছর যাবত্  দিন রাত্রি চব্বিশ ঘন্টা বিএনপিকে নিয়ে প্যাঁচাল পাড়লেন  এবং প্রতিনিয়তই পাড়ছেন , এর পিছনের কারণ কি এগারো বছরেও নিজেদের উপরে দায়িত্ব নিতে সক্ষম হন নাই ! তাহলে বুঝাই যায়, এগারো বছরেও যখন পারেন নাই, তাহলে ,আগামী একচল্লিশ সালেও পারবেন বলে মনে হয় না । কেননা , আপনারা তো আবার একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার সব বন্দবস্থ মোটামুটি করেই ফেলেছেন ।

লেখার শুরুতেই বলছিলাম , ” রূপপুর বহুদূর” । এখন যে বালিশ কাহিনী চলছে , সেটা তো সেই রূপপুর প্রকল্পের একটি আংশিক ( এক্সটেনশন) প্রকল্প । মাত্র পঁচিশ কোটি টাকার প্রকল্প, থাকা বা বসবাসের প্রকল্প । এই পঁচিশ কোটি টাকায় এই গড় মিল! তাহলে মূল প্রকল্প যা কিনা ঋণের শত হাজার কোটি টাকার উপরে,  যা কিনা রাশিয়া থেকে নেওয়া  আবার আগামী তিরিশ বছরে জনগণের ট্যাক্সের টাকা থেকে পূরণ বা শোধ করবেন। আমাদের মত জনগণের এবং আগামী প্রজন্মের  মাথায় ঋণের  বোঝা তুলে দিচ্ছেন, অথচ সেই জনগণকে পাশ কাঁটিয়ে , তাদের কে কিছুই জানতে দিচ্ছেন না ! এখানেই সেই রাজনীতির কথা চলে আসে, সত্যি বলতে এই পৃথিবী চলেই রাজনীতি দিয়ে । যদি সংসদে সত্যিকার অর্থেই একটি নির্বাচিত কার্যকরী  বিরোধী দল থাকতো, তাহলে নিশ্চয়ই আমরা জনগণ এই প্রকল্প সমন্ধে নিশ্চিত জানতে পারতাম । তাই বলছিলাম , পঁচিশ কোটি টাকার এত লীলা খেলা! মূল প্রকল্পে কি জানি হয় ? জনগণ হিসেবে সন্দেহ করার উপকরণ আপনারাই আমাদের দিচ্ছেন। সুতরাং বলতেই হয় , ছাগল অর্থনীতি কবে শেষ হবে ? আর রূপপুর সে তো বহুদূর  !!!

20181221_172132

বুলবুল তালুকদার

সহকারী সম্পাদক, শুদ্ধস্বর ডটকম

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.