রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুর্নীতি নিয়ে বালিশ হাতে করে অভিনব প্রতিবাদ জানিয়েছে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও’ নামের একটি সংগঠন।
গতকাল সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে সংগঠনটির উদ্যোগে এক প্রতিবাদী মানববন্ধন ও বালিশ বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। এতে আরো কয়েকটি সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
প্রতিবাদে বক্তারা বলেন, বর্তমান সরকারের উন্নয়নের অন্তরালে লুটপাটের মহোৎসব চলছে। তারই জঘন্য উদাহরণ রূপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্রের দুর্নীতি। বাংলাদেশের ইতিহাসে এমন মহা দুর্নীতি কেউ করেছে কিনা সন্দেহ। ১৯৭১ সালে বৈষম্য ও দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ হয়েছিল। লক্ষ্য ছিল মানুষের অধিকার থাকবে, ভোটের অধিকার থাকবে, গণতন্ত্র থাকবে, হবে একটি সুন্দর বাংলাদেশ। কিন্তু সব কিছুই আজ বনবাসে গিয়েছে। মানুষ কথা বলতে পারছে না, ভোট দিতে পারছে না।
শুদ্ধস্বর/এন.হাসান

