রংপুর জেলা নাগরিক ঐক্যের ইফতার আলোচনায় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য আন্দোলনের ডাক

২৯ মে বুধবার বিকাল ৪টায় নাগরিক ঐক্য রংপুর জেলা শাখার উদ্যোগে রংপুর সাহিত্য পরিষদ মিলনায়তনে কেন্দ্রীয় সদস্য ও জেলা আহবায়ক মোফাখখারুল ইসলাম নবাব এর সভাপতিত্বে ও জেলা ছাত্র ঐক্যের সমন্বয়ক মাসুদ রানার উপস্থাপনায় আলোচনা সভা ইফতার পার্টী অনুষ্ঠিত হয়।প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের কেন্দ্রীয় সমবয়ক জনাব শহিদুল্লাহ কায়সার,জেলা গনফোরাম সভাপতি আনোয়ার হোসেন,জেলা বিএনপি যুগ্ম সম্পাদক জনাব শফী কামাল,জেএসডি জেলা সম্পাদক সাদেক জিহাদী, নাগরিক ঐক্য জেলা নেতা রিয়াজ উদ্দিন রিয়াজ, জেলা যুব ঐক্যের সমন্বয়ক মাসুম বিল্লাহ সহ জেলা নেতৃবৃন্দ। সবাই দেশের বিরাজমান,পরিস্থিতিতে সঠিক কর্মসুচীর মাধ্যমে বৃহত্তম গনআন্দোলন গড়ে তোলার পক্ষে মতামত দেন।
বক্তারা বলেন ৩০ শে ডিসেম্বর নির্বাচনের নামে যে প্রহসন অনুষ্ঠিত হয়েছে তার মাধ্যমে গণতন্ত্রের মৃত্যু ঘটেছে , এই অবস্থায়   সঠিক  কর্মসূচীর ঐক্যবদ্ধ আন্দোলনে গড়ে তুলেত হবে । সভায় নাগরিক ঐক্যের নেতাকর্মী ছাড়াও বিএনপি সহ জাতীয় ঐক্যফ্রন্টের শরীক দলের নেতারাও যোগ দেন এবং তাদের ইফতারে আপ্যায়িত করা হয় ।
শুদ্ধস্বর/এইচ বি

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.