একুশে পদক পাওয়া দেশবরেণ্য সংগীতশিল্পী সুবীর নন্দীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয় এ তথ্য জানিয়েছে।
শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, পাঁচবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এই জনপ্রিয় শিল্পী তাঁর কাজের মাধ্যমে মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন। এ ছাড়া প্রধানমন্ত্রী মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
উল্লেখ্য, সিঙ্গাপুরে আজ মঙ্গলবার বাংলাদেশ সময় ভোর ৪টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান সুবীর নন্দী।
শুদ্ধস্বর/এন.হাসান

