বিএনপি আগামীতে সব নির্বাচনে অংশগ্রহণ করবে বলে মনে করে ইসি

বিএনপিসহ নিবন্ধিত ৪১টি রাজনৈতিক দল আগামী সব নির্বাচনে অংশগ্রহণ করবে বলে আশা করছে নির্বাচন কমিশন (ইসি)। অন্যদিকে বর্তমান সরকারের অধীনে নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে এখনও নতুন কোন সিদ্ধান্ত গ্রহণ করেনি বিএনপি।

ইসি কর্মকর্তারা জানান, সামনে নারী সংরক্ষিত আসনে ভোট। এখানে বিএনপি অংশ নিলে ফখরুলের আসনে উপ-নির্বাচন এবং শেষ ধাপের উপজেলা নির্বাচনসহ আগামী সব নির্বাচন বর্তমান কমিশনের অধীনে আসবে বিএনপি। ইসি সব সময় চায় প্রতিটি রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করুক।

এ বিষয়ে নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বলেন, আমরা চাই বিএনপিসহ সব রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করুক। ইসি থেকে তারা নিবন্ধন নিয়েছে নির্বাচনে অংশগ্রণের জন্য। সব নির্বাচনে তারা অংশ নিবে বলে আমাদের আশা।

একাদশ সংসদ নির্বাচনের পর বিএনপি ঢাকা উত্তর সিটির উপনির্বাচন এবং উপজেলা পরিষদ নির্বাচনের চার ধাপে অংশ নেয়নি। এখন সংরক্ষিত আসনে অংশ নিতে যাচ্ছে। সেক্ষেত্রে আগামী নির্বাচনগুলোতে বিএনপি অংশ নেবে কিনা এবং ইসির পক্ষ থেকে কোন উদ্যোগ নেওয়া হবে কি না- এমন প্রশ্নে রফিকুল ইসলাম বলেন, বিএনপি অংশ নেবে কিনা আমি তো বলতে পারব না। তবে আমরা চাই বিএনপিসহ নিবন্ধিত সব দল নির্বাচনে অংশ গ্রহণ করুক। নির্বাচনে অংশ নিতে আমরা অনুষ্ঠানিক কোন উদ্যোগ না নিলেও বিভিন্ন সময় বক্তব্যর মধ্যেমে নির্বাচনে অংশ নিতে দলগুলোকে উৎসাহ দিয়ে থাকি। যাতে নির্বাচনে সব দল অংশগ্রহণ করে।

শুদ্ধস্বর/এন.হাসান

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.