বগুড়া ৬ আসনে উপনির্বাচনে মননয়নপত্র জমা দেয়ার সম্মতি দেননি খালেদা জিয়া

খালেদা জিয়ার অনুমতি না পাওয়ায় বগুড়া-৬ আসনের উপনির্বাচনে তার জন্য সংগ্রহ করা মনোনয়নপত্র জমা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। ফলে এই আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য স্থানীয় বিএনপির চার নেতার মনোনয়নপত্র জমা দেওয়া হবে।

খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার গনমাধ্যমকে  বলেন, ‘ম্যাডাম খালেদা জিয়ার সম্মতি না থাকায় বগুড়া উপনির্বাচনে অংশগ্রহণ করার জন্য তার মনোনয়নপত্র জমা দেওয়া হবে না।’

বুধবার (২২ মে) সকালে গুলশানের বিএনপি চেয়ারপারসনের কার্যালয় থেকে খালেদা জিয়াসহ পাঁচ জনের মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছিল।

বিএনপির একটি সূত্র জানায়, মনোনয়নপত্রে খালেদা জিয়ার স্বাক্ষর আনতে গেলে তিনি নির্বাচন করতে রাজি হননি। তার এই সিদ্ধান্তটি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে জানানো হয়। পরে তিনি মায়ের মনোনয়নপত্র জমা না দেওয়ার নির্দেশ দেন।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে বলেন, গতকাল (২১ মে) বগুড়ার স্থানীয় নেতাদের দাবির প্রেক্ষিতে ম্যাডাম খালেদা জিয়ার মনোনয়নপত্র তোলার প্রাথমিক সিদ্ধান্ত দিয়েছিলন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কিন্তু আজকে খালেদা জিয়া ও তারেক রহমান মনোনয়নপত্র জমা না দেওয়ার সিদ্ধান্ত নেন। ফলে শুধু চার জনের মনোনয়নপত্র জমা দেওয়া হবে।

শুদ্ধস্বর/ এইচ বি

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.