ভারতের নির্বাচনের কথাই প্রথমে বলতে হয়। বিশ্বের সর্ব বৃহৎ গণতান্ত্রিক দেশ ভারতের সাম্প্রতিক নির্বাচনে বামদের ভরা ডুবি হয়েছে। তবে বলতেই হবে কট্টর হিন্দুত্ববাদের বিপরীতে অন্য কোনো দলই ভালো করতে পারেনি! তবে বামেরা একটু বেশিই ধরাশায়ী । এটার ফলাফল কতটুকুন ভালো বা মন্দ হবে তার জন্য ভবিষ্যতের দিকে তাকিয়ে থাকতে হবে না, ইতিমধ্যেই কিছুটা আলামত ভারতে শুরু হয়েছে। গো- নিধনের বিপরীতে মানুষ নিধন ইতিমধ্যেই হয়েছে! সামনে আরো কি হয় তা সময়ই সব বলে দিবে।
আজকের বিশ্বে বামদের বর্তমান অবস্থান কি? সেটা একটা ভাবনার বিষয় । ১৯৮৫ সালে সোভিয়েত ইউনিয়নের ( রাশিয়া ) কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির মহাসচিব মিখাইল গোর্বাচেভ প্রথম সোভিয়েত ইউনিয়নে অর্থনৈতিক ও সামাজিক সমস্যার পাশাপাশি মানুষের অসন্তুষ্টি প্রতিক্রিয়ার সংস্করণের দিক নির্দেশনা দেন । সেই সময়েই গ্লাসনস্ত এন্ড প্রেস্ত্রোইকা ? GLASTNOST AND PERESTROIKA) উদ্ভাবন হয় । মিখাইল গোর্বাচেভ এইগ্লাস্টনোস্ট ( উন্মুক্ততা) প্রেস্ত্রোইকা ( রূপান্তর) এর উপর নির্ভর করেই ১৯৮৭ সালে এর একটা ব্যাখ্যা করেন , ” সকল জনসাধারণের ক্ষেত্রে এবং জীবনের সকল ক্ষেত্রে উন্মুক্ততা, একই সাথে পার্টি ও সমাজের সকল ক্ষেত্রে রূপান্তর করার আহ্বান জানান “। গর্বাচেভ সে সময় ” ব্রেজনেভ মতবাদ” বিলুপ্ত করেন এবং কমিউনিস্টদের তাদের স্বাধীনতার প্রতি শ্রদ্ধা জানান। সেই সময় পূর্ব ইউরোপে সর্ব প্রথম পোল্যান্ড ও হাঙ্গেরি সেই সংস্কার বাস্তবায়ন করে। ১৯৮৯ সালে গর্বাচেভ ফেডারেল রাষ্ট্র পরিদর্শন করেন এবং প্রথমবারের মত ফেডারেল রাষ্ট্রগুলোর সাথে ” যৌথ ঘোষণায়” প্রতিটি রাষ্ট্রের অধিকারকে ” নিজস্ব রাজনৈতিক, সামাজিক ব্যবস্থা এবং অবাধে নির্বাচন “ করার পক্ষে দৃঢ়প্রত্যয়ীতা প্রকাশ করেন। সেই সময়ে এরিক হনকিরের অধিনে এসইডি গ্লাসনস্ত এবং প্রেস্ত্রইকা প্রত্যাখ্যান করেন। সেটা আরেক ইতিহাস । মজার ব্যাপার হলো ৮০ দশকের শুরুর দিকে রাশিয়ার রাজধানী শহর মস্কোতে একবার শতজনের মত স্টুডেন্ট হঠাৎ ভীষণ সাহসী হয়ে রাজপথে জড় হয়ে একটি প্রতিবাদের আওয়াজ তুলেছিলো, ” কোকাকোলা “ নিয়ে । তাদের প্রতিবাদটি ছিলো, কি এমন ড্রিংস কোকাকোলা যে সাড়া বিশ্ব এই ড্রিংস পাণ করে ঢেকুর তুলতে পারে অথচ আমরা এর সাধই নিতে পারবো না ! একবার ভাবুন কোকাকোলা হেন তেন ড্রিংস কি ? কোথায় গিয়ে আঁচর বসিয়েছিলো!
রাশিয়ায় কমিউনিজম ভেঙে যাবার পরে বিশ্ব থেকে ধীরে ধীরে বামদের হালে পানি একটু কমতেই শুরু করেছে। বলা যায় জোয়ারের পুরোই ভাটা। সেই জোয়ার অবশ্য আমাদের দেশেও পড়েছিলো এবং এখন অব্দি রয়েই গেছে, বলা যায় । অবশ্য ইতিহাস ঘাটলে আমাদের দেশে বাম দলগুলো প্রায় পাঁচ যুগ ধরে রাজনীতি করে তেমন কিছু করতে পারেনি! এটার বিশ্লষণ আবার ভিন্নখাতে চলে যাবে। ছোট্ট করে বললে বলা যায়, ৬৯ সাল পর্যন্ত আমাদের দেশে দাপটের সাথেই বামেরা অবস্থান করেছিলো। অথচ রাজনীতির মহানুভবতা না বুঝার কারণে সেই সময়ে তারা তেমন কিছুই ফলাফল দিতে পারেনি। অথচ শেখ সাহেব ( বঙ্গবন্ধু) সেই সময় ৬ দফা দাবী নিয়ে মাঠে একাই দাঁড়িয়ে গেলেন । তারপরের ইতিহাস সেই ৭০ এর নির্বাচনে বামদের সিদ্ধান্ত হীনতা বা যা কিনা আর বেগবান হতে না পারা। অবশ্য ৭০ এর নির্বাচনের একটি ভিন্ন ইতিহাস পক্ষান্তরে পাওয়া যায় । মজলুম জন নেতা মাওলানা ভাসানী শেখ সাহেব কে সমর্থনের জন্যেই ভোটের বাক্সে লাথির আওয়াজ দিয়ে সরে পড়েন। যা কিনা একটি কঠিন বাস্তবতা ছিলো। তবে এ কথাও সত্য যে ৬ দফা দাবী দিয়ে রাজনৈতিক মাঠ সম্পূর্ণ শেখ সাহেবের দিকেই ঝুঁকে যায় আর বামেরা পতিত হয় । তারপরের ইতিহাস আরো কঠিন যা কিনা মোটামুটি সবারই জানা। স্বাধীনতার পরবর্তীতে বামেরাই আবার সর্ব বৃহৎ দলে পরিণত হয়, সেই সময়ে জাসদের জন্ম। রাজনীতিতে কি পরিহাসের ইতিহাস, সেই সময়ে এত শক্তিধর জাসদ ভাঙতে ভাঙতে এখন কয় ভাগ তা বলা মুশকিল বটে।
আমাদের দেশে বাম দলগুলোর এত করুণ কাহিনী কেন ? এটা বিশদ আলোচনা প্রয়োজন । তবে এখানেও ছোট্ট করে বলা যায়, আমাদের দেশে বামদের মাঝেও একপ্রকার কট্টরবাদিতা সব সময় কাজ করেছে । যার ফলে সমাজের বাস্তবতা কে না মেনে, মানে সময়ের সাথে তাল না মিলিয়ে তত্বের দিকেই বেশি ঝুঁকে ছিলো। কেবল মতের অমিলের খাতিরেই বাম দলগুলো ভগ্নাংশে খন্ডিত হয়েছে এবং আজকে তাদের হালে পানি একেবারেই নাই। উদহারণ স্বরূপ বলা যায়, গরিব ও অশিক্ষার জনমানুষের মনকে পড়তে না পারা। তার মধ্যে ছিলো ধর্ম একটি বিরাট বিষয় । বাম মানেই ধর্ম বিরোধী বা নাস্তিকদের দল ! এই অযাচিত প্যাঁচ থেকেই বাম দলগুলো কখনো বেড় হয়ে আসতে পারেনি ! বর্তমানে এই ধর্মের প্যাঁচ থেকে বেড় হয়ে আসার চেষ্টা থেকে অনেক বাম নেতাদের দেখা যায় অতি ধার্মিকের দিকে ঝুঁকে গেছে ,কাজের কাজ কাঁচকলা হয়েছে। উল্টো এখন তাদের জুব্বা যাব্বি পড়ে হজ্জ করাটাও তিরস্কার পায়।
আমাদের দেশের বাম দল নিয়ে আসলে ছোটো করে বলে শেষ হবে না। আবার সেই ভারতের বামদের কথায় আসি। ৪৭ সালে দেশ ভাগের সময় ধর্ম কে বর্ম করে একটি নিশ্চিত প্যাঁচ জিয়িয়ে রেখে ব্রিটিশরা আমাদের ভাগ করে দিয়ে যায়। যদিও আমরা বলি এই ধর্মকে ব্রিটিশরা আগ্রভাগে রেখে দেশ ভাগ করেছিলো , কথাটায় একটু ঘাটতি থাকে। কেননা সেই সময়ে দেশভাগে আমাদের এই উপমহাদেশের নেতারাই মূলত এই সিদ্ধান্তে এসেছিলেন।
স্বাধীনতা যুদ্ধের সময় পশ্চিম বঙ্গে ক্ষমতায় ছিলো বামেরা। একবার ভাবুন তো সেই সময় যদি পশ্চিম বঙ্গে বর্তমানের কট্টরবাদি হিন্দুত্ববাদের বিজেপি ক্ষমতায় থাকতো , তাহলে কি ঘটতে পারতো ? অনেকেই বলবেন সেই সময়ে কংগ্রেস ক্ষমতায় ছিলো বলেই তেমন ঝামেলায় পড়তে হয়নি বরং উল্টো আমরা ভারতের সহযোগিতা পেয়েছি। তবে একথাও ঠিক সেই সময়ে ক্ষমতায়া আসীন ইন্দিরা গান্ধীও আমাদের নিয়ে সিদ্ধান্ত হীনতায় ভুগেছিলেন বেশ । কেবল বামেরা পশ্চিম বঙ্গে ক্ষমতায় অধিষ্ঠিত ছিলো বলেই এবং বামদের সহায়তার হাত পূর্ববঙ্গের প্রতি প্রসারিত ছিলো বলেই স্বয়ং ইন্দিরা গান্ধী একটু সহজেই আমাদের জন্য সিদ্ধান্ত নিতে পেরেছিলেন। তা না হলে আমাদের অবস্থা কি হতে পারতো তা ভাববার বিষয় নিশ্চয়ই ।
আমাদের দেশে বাম দলগুলোর এত করুণ অবস্থা থাকা সত্ত্বেও বলতেই হবে বর্তমানে দেশে রাজনৈতিক পরিস্থিতির বিবেচনায় বামেরাই ভগ্নাংশে থেকে হলেও এখনও সঠিক রাজনৈতিক পথেই আছে। পুঁজিবাদের এই দেশে দুই দলের চাপায় যখন সাধারণ জনসাধারণের করুণ হাল। লক্ষ্য করলে দেখা যায়, সেই করুণ হালেও বামদলগুলোই একমাত্র জনগণের দাবী দাওয়া নিয়ে রাজপথে আছে। আর বাকি সব দলগুলো পুঁজিবাদের ক্ষমতার লীলাখেলার দলগুলোর সাথে একাত্মতা ঘোষণা করে জড়িয়ে গেছে তাদের মত কর্মশালায় । বামদের যতই গালাগাল করা হোক, এখনও কৃষক/শ্রমিক/মেহনতি মানুষের পক্ষে বামেরাই পাশে থাকে। তার সদ্য উদহারণ পাটকল শ্রমিকদের সাথে কেবল বামদেরকেই দেখা গেছে। অন্য কোনো দলের টিকিটিও পাওয়া বা দেখা যায় নাই।
দেশে বর্তমানে রাজনীতি/ভোট/অধিকার /সাম্যে/মানবিক মর্যাদা/সর্বোপরি গণতন্ত্র নিয়ে যে নোংরা প্রতিযোগিতার দেখা মেলে , এর থেকে বেড় হয়ে আসতে হলে বামদের ঘাড়েই সাওয়ার হয়াটা হবে যুক্তিযুক্ত ( ব্যক্তিগত মত )। কেননা তারা তত্বের কট্টর হলেও , অধিকার চর্চা থেকে কখনোই বিরত থাকেন নি।। সুতরাং বামদের বামুন না ভেবে জনসাধারণ সময়ের তাগিদেই বামদের দিয়েই এসিড টেস্ট করে দেখতে পারে, সেটাই হতে পারে বর্তমান অবস্থায় উত্তম সিদ্ধান্ত । কেননা দেশের বর্তমান নোংরা রাজনীতির প্রতিকারে, বামেরাই হতে পারে রাজনীতির ট্রাম কার্ড।

বুলবুল তালুকদার
সহকারী সম্পাদক,শুদ্ধস্বর ডটকম

