নিজস্ব প্রতিবেদক : ২৭মে সিলেটের অভিজাত হোটেল পানসী ইনে গণফোরাম আয়োজিত ইফতার মাহফিলের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর কমিটির সভাপতি অ্যাডভোকেট আনসার খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণফোরাম এর কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক, খ্যাতিমান অর্থনীতিবিদ ডক্টর রেজা কিবরিয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র জনাব আরিফুল হক চৌধুরী, গণতন্ত্রীপার্টির কেন্দ্রীয় কমিটির সভাপতি ব্যারিস্টার আরশ আলী,গণফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতিমন্ডলীর সদস্য অ্যাডভোকেট শান্তিপদ ঘোষ,সিলেট জেলা বার সমিতির সভাপতি অ্যাডভোকেট জামিলুল হক,জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের সভাপতি অ্যাডভোকেট এ,টি,এম,ফয়েজ উদ্দিন, আওয়ামী লীগের সিলেট জেলার প্রচার সম্পাদক অ্যাডভোকেট বদরুল ইসলাম জাহাঙ্গীর, মৌলভীবাজার জেলা আইনজীবি সমিতির সাবেক সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান। আরও উপস্থিত ছিলেন নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেটের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল ফজল,অ্যাডভোকেট আবদুর রহমান, অ্যাডভোকেট এম,এ,ওয়াদুদ,অ্যাডভোকেট আবদুল মুকিত অপি সহ সিলেটের সুধীজন।এই অনুষ্ঠানে বক্তব্যদানকালে ডক্টর রেজা কিবরিয়া বলেন জনগণের অধিকার বাস্তবায়নের জন্য গণফোরাম কাজ করে যাচ্ছে। একজন ভোটার যাতে একাই তিন হাজার ভোট না দিতে পারে সে ব্যবস্হা নিশ্চিত করার জন্য আমরা কাজ করছি। তিনি আরও বলেন, বিশ হাজার মানুষ যদি দাবি আদায়ের জন্য রাস্তায় নেমে আসে তবে আন্দোলন দমন করা অসম্ভব হয়ে পড়বে। তাই আগামী দিনের অধিকার আদায়ের আন্দোলনের জন্য সকলকে প্রস্তুতি গ্রহণের আহবান জানান ডক্টর রেজা কিবরিয়া।

