ঈদযাত্রা স্বস্তির করতে সম্মিলিত উদ্যোগ নেয়ার আহ্বান জানালেন ওবায়দুল কাদের

ঈদযাত্রা স্বস্তির করতে সম্মিলিত উদ্যোগ নিতে হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ঈদযাত্রা আরামদায়ক না হলেও স্বস্তির যেন হয়, এজন্য সজাগ থাকতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন সেতুমন্ত্রী।

আজ দুপুর সোয়া ১২টার দিকে রাজধানীর বনানী বিআরটিএ ভবনে ঈদে ঘরে ফেরা মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে ও সড়ক নিরাপত্তা বিষয়ে সংশ্লিষ্ট স্টেক-হোল্ডারদের সঙ্গে সভা শেষে ওবায়দুল কাদের এ আহ্বান জানান।

গত ঈদের মতো সড়কের পরিস্থিতি যেন পুনরাবৃত্তি না হয় জানিয়ে ওবায়দুল কাদের আরও বলেন, আমি বাস মালিক ও গাড়ি চালকদের অনুরোধ করবো, সড়কে গাড়ি যেন নিয়ম-শৃঙ্খলা মেনে চলে। নিরাপদ সড়ক করতে মালিকরাও বড় ভূমিকা রাখতে পারে। যেন মানুষ ভোগান্তির শিকার না হয়, এটা খেয়াল রাখতে হবে। 

শুদ্ধস্বর/বি তালুকদার

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.