নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহামুদুর রহমান মান্না আগামী বাজেটে এক লক্ষ কোটি টাকা জনকল্যাণ মুলক কাজের জন্য বরাদ্দ রাখার আহব্বান জানিয়ে বলেছেন এদেশের কৃষক শ্রমিক নিম্ন আয়ের কর্মচারীদের জীবনের মানের উন্নয়ন না ঘটলে শুধু মেগা প্রজেক্টের উন্নয়ন অর্থহীন । আজ সন্ধ্যায় তিনি নাগরিক ঐক্যের ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে ইফতারপূর্ব আলোচনা সভায় তিনি এ কথা বলেন ।
নাগরিক ঐক্য ময়মনসিংহ জেলা শাখার আহ্বায়ক এডভোকেট নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আরও বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের কেন্দ্রিয় উপদেষ্টা সাবেক এমপি এস এম আকরাম,কেন্দ্রীয় কমিটির সদস্য শহীদুল্লাহ কায়সার,যুব ঐক্যের কেন্দ্রিয় নেতা কবির হাসান, নাজমুল হক, জেলা ছাত্র ঐক্যের আহব্বায়ক জাফর ইকবাল, সভা পরিচালনা করেন জেলা নাগরিক ঐক্যের সদস্য সচিব ফরিদুল ইসলাম ফিরোজ ।
মাহামুদুর রহমান মান্না আরও বলেন এই দেশে অবশ্যই একদিন গণতন্ত্রের সূর্য উদিত হবে । কোন দেশেই স্বৈরাচার কখনও স্থায়ী হয় না, তিনি নাগরিক ঐক্যের নেতা কর্মীদের সংগঠিত হওয়ার আহ্বান জানান,তিনি ময়মনসিংহে নাগরিক ঐক্যের তৎপরতায় সন্তোষ প্রকাশ করেন । সভাপতির ভাষণে এডভোকেট নজরুল ইসলাম সবাইকে ইফতার মহফিলে অংশ নেয়ার জন্য ধন্যবাদ জানান ।
শুদ্ধস্বর/এইচ বি

