অধস্তন মহিলা পাইলটের সাথে সিনিয়র ক্যাপ্টেনের যৌন হেনেস্থার অভিযোগ

প্রশিক্ষণ শেষে ডিনারে গিয়েছিলেন দু’জন। সেই রেস্তোরাঁতেই এক সিনিয়র ক্যাপ্টেনের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনলেন  এয়ার ইণ্ডীয়ার  অধস্তন মহিলা পাইলট। তাঁর অভিযোগ, ওই ক্যাপ্টেন তাঁর সঙ্গে অশালীন ও আপত্তিকর কথাবার্তা বলার চেষ্টা করেন। বাধ্য হয়ে তিনি ডিনার টেবিল ছেড়ে ক্যাব ভাড়া করে ফিরে আসেন। গত ৫ মে হায়দরাবাদের এই ঘটনার অভিযোগ পেয়েই তদন্ত শুরু করেছেন এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ।

এয়ার ইন্ডিয়ায় দীর্ঘদিন ধরেই পাইলট পদে কর্মরত অভিযোগকারিণী মহিলা। সম্প্রতি হায়দরাবাদে একটি প্রশিক্ষণ হয় তাঁর। একইসঙ্গে প্রশিক্ষণ হয় অভিযুক্ত ক্যাপ্টেনেরও। প্রশিক্ষণ শেষে ইনস্ট্রাক্টর তাঁদের দু’জনকে একসঙ্গে ডিনারে যেতে বলেন। সেই মতো তাঁরা হায়দরাবাদের একটি রেস্তোরাঁয় যান। সেখানেই নানা ভাবে ওই মহিলা পাইলটের সঙ্গে আপত্তিকর কথাবার্তা বলা শুরু করেন বলে অভিযোগ।

মহিলা পাইলট অভিযোগপত্রে জানিয়েছেন, ‘‘আমি ডিনারে যেতে রাজি হই, কারণ ওই ক্যাপ্টেনের সঙ্গে অনেক বার একই সঙ্গে বিমান চালিয়েছি। তাঁকে ভদ্র বলেই মনে হয়েছে। আমরা রাত ৮টা নাগাদ একটি রেস্তরাঁয় যাই এবং সেখানেই শুরু হয় আমার অগ্নিপরীক্ষা।’’

অভিযোগকারিণীর বয়ান অনুযায়ী, ওই রেস্তোরায় যাওয়ার পরই ‘‘উনি বলতে শুরু করেন, বিবাহিত জীবনে আমি কতটা হতাশাগ্রস্ত। উনি আমাকে জিজ্ঞেস করেন, স্বামীকে ছেড়ে এত দূরে কী ভাবে আমি একা থাকি, আমি হস্তমৈথুন করি কি না, প্রতিদিন যৌনমিলনের প্রয়োজন হয় কি না— এই সব প্রশ্ন। একটা সময় আমি বলতে বাধ্য হই, আপনার সঙ্গে আমি এই ধরনের আলোচনা করতে চাই না এবং ক্যাব ডেকে নিই।’

সংবাদসূত্র আনন্দবাজার পত্রিকা

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.