সরকারী চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার প্রস্তাব সংসদে নাকচ

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা না বাড়ানোর ব্যাপারে সরকারের নীতিগত সিদ্ধান্ত রয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. ফরহাদ হোসেন। তিনি বলেছেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত ভালো। তাই ২২-২৩ বছরের মধ্যে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করতে পারছে আমাদের তরুণরা। কাজেই তারা চাকরিতে প্রবেশে ৭ বছর সময় পাচ্ছে। চাকরিতে প্রবেশে এই ৭ বছরই যথেষ্ট।

আজ বৃহস্পতিবার রাতে জাতীয় সংসদ অধিবেশনে বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত প্রস্তাবের বিধিতে স্বতন্ত্র সংসদ সদস্য রেজাউল করিম লাবলু’র আনীত একটি প্রস্তাবের জবাব দিতে গিয়ে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। সভাপতির আসনে থাকা ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বি মিয়া প্রস্তাবটি ভোটে দিলে না কণ্ঠভোটে নাকচ হয়ে যায়। এর আগে প্রতিমন্ত্রী প্রস্তাবটি প্রত্যাহারের অনুরোধ জানালেও প্রত্যাহার করেননি ওই সংসদ সদস্য।

শুদ্ধস্বর/এস কে এস

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.