বিএনপি কোন পথে এ প্রশ্নটা কোনভাবেই অযৌক্তিক নয়, বিএনপির সিধান্তহীনতাও নতুন কিছু নয়, তারপরও সাম্প্রতিককালে তাদের রাজনীতি নিয়ে অনেক প্রশ্ন থেকে যায়, আসলেই কি বিএনপি তাদের গন্তব্য স্থল ঠিক করতে পেরেছে না পারেনি এটা স্পষ্ট নয় , দলটির শীর্ষস্থানীয় নেতাদের বক্তব্য থেকেই এটা প্রকাশ পায়, সম্প্রতি দলটির স্থায়ী কমিটির অন্যতম নেতা গয়েশ্বর রায় বলেছেন খালেদা জিয়া দলের মধ্যে ত্যাগী সৎ নেতা সৃষ্টি করতে পারেন নি , যার ফলে আন্দোলন হচ্ছে না , অন্যদিকে মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর বলেছেন হতাশ হবার কারন নেই , এই অবস্থা থাকবে না । কিন্তু দুজনের বক্তব্যের মধ্যেই হতাশার সুর আছে, যা গভীরভাবে চিন্তা করলে উপলদ্ধি করা যায় । ৩০ শে ডিসেম্বরের নির্বাচন পরবর্তী কোন আন্দোলন করতে না পারার মধ্যেই এই হতাশা , এটা শুধু বিএনপিতে নয় জাতীয় ঐক্যফ্রন্ট নেতাদের মধ্যেও এই হতাশা লক্ষ্য করা যায় । এর মধ্যে নতুন সমস্যা হচ্ছে বিএনপির পাশ করা পাঁচ জনের শপথ নেয়া আজ একজন শপথ নিয়েছেন বাকীরাও আগামী দুএক দিনের মধ্যে নেবেন এটা সবাই ধারনা করছে । জাতীয় ঐক্যফ্রন্টের দুজন আগেই শপথ নিয়েছেন , কেন তারা দলের সিধান্ত অমান্য করে শপথ নিলেন এই প্রশ্নের সহজ উত্তর হচ্ছে তারা বিএনপি বা জাতীয় ঐক্যফ্রন্টের কোন গন্তব্য স্থল খুঁজে পাচ্ছে না , তারা হয়তো ভেবেছেন বিএনপি বা ঐক্যফ্রন্টের দ্বারা আন্দোলন করে সরকারের পতন ঘটিয়ে তত্তবাধায়ক সরকারের অধীনে নতুন নির্বাচন বর্তমান পরিস্থিতে শুধুই স্বপ্ন । বিএনপি সংসদে না যেয়ে কি করবে, তারা কি আন্দোলন করবে এবং সেই আন্দোলন সফল হবে এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব থেকেই আজ একজন শপথ নিয়েছেন আগামীতে বাকীরাও নিলে আমরা বিস্মিত হব না ।কারন বিএনপি একটি গন্তব্য স্থল ঠিক না করতে পারলে বা আন্দোলনে না থাকলে দলের ভেতর হতাশা থাকবে এবং হতাশা থাকলে দলের সিধান্ত উপেক্ষা শুধু সাংসদরাই নয় অন্যান্য নেতা কর্মীরাও যার যার নিজের পথ নিজে ঠিক করে নেবে এটাই স্বাভাবিক । দেশের এই বৃহত্তম দলটির এখন উচিৎ তাদের রাজনীতিটা স্পষ্ট করা যাতে করে নেতাকর্মীরা একটা পথ খুঁজে পায় ।
হাবিব বাবুল
প্রধান সম্পাদক, শুদ্ধস্বর ডটকম

