শ্রীলঙ্কায় বোমা হামলায় আওয়ামীলীগ নেতা শেখ সেলিমের নাতি নিখোঁজ, জামাতা আহত

শ্রীলংকায় বোমা হামলায় আওয়ামী লীগ সভাপতিমন্ডলীর সদস্য শেখ সেলিমের নাতি নিখোঁজ। তাকে খুঁজে পেতে সবার কাছে দোয়া চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বর্তমানে ব্রনাই সফরে রয়েছেন। সেখানে রোববার এম্পায়ার হোটেল অ্যান্ড ক্লাবের বলরুমে প্রবাসীদের সংবর্ধনা অনুষ্ঠানে সবার কাছে দোয়া চান। প্রধানমন্ত্রী জানান, শেখ সেলিমের জামাতা মশিউল হক চৌধুরী প্রিন্স আহত হয়েছেন বোমা হামলায়। নিখোঁজ রয়েছে তার নাতি। তিনি জানান, শেখ সেলিমের মেয়ে শেখ সোনিয়া, তার স্বামী মশিউল হক চৌধুরী প্রিন্স ও দুই ছেলে শ্রীলংকায় বেড়াতে গিয়েছে। তারা উঠেছে কলম্বোর পাঁচ তারকা হোটেল সাংগ্রি-লায়।

রোববার যে কয়েকটি গির্জা ও হোটেলে বোমা হামলা হয়েছে তার মধ্যে এই হোটেল অন্যতম। এখানে সকালের নাস্তা সংগ্রহের সময় বোমার বিস্ফোরণ ঘটে। এ বিষয়ে প্রধানমন্ত্রী বলেছেন, শেখ সেলিমের মেয়ে, জামাই ও দুই বাচ্চা নিয়ে শ্রীলঙ্কায় ছিল। সেখানে মেয়ের জামাই, প্রিন্স, ছেলে সাড়ে আট বছর.. ওরাও গিয়েছিল.. রেস্টুরেন্টে, সেখানে বোমা পড়েছে। জামাই আহত হাসপাতালে, বাচ্চাটার এখনও কোনো খবর পাওয়া যাচ্ছে না যে, সে কোথায় আছে। আপানারা একটু দোয়া করেন, যেন ওকে পাই।

শুদ্ধস্বর/ এইচ বি

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.