শুক্রবার যৌন নিপীড়ন বিরোধী শিক্ষার্থী জোট দেশব্যাপী যৌন নিপীড়ন এবং নুসরাত হত্যাকাণ্ডের বিরুদ্ধে এবং দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমুলক দাবীতে বিক্ষোভ করে । এতে অংশ নাশিদ কামাল, আইরিন রাব্বানি, টুপলী রহমান,, প্রফেসার ফৌজিয়া হোসেন, প্রফেসর মেসবাহউদ্দিন, শিবলী আহমেদ, কানিজ আলমাস, মুনমুন আহমেদ, সোনিয়া পান্নি, পূর্ণিমা রাননি শীল সহ বিপুল সংখ্যক শিক্ষার্থী সহ প্রতিবাদী জনতা ।এই বিক্ষোভের অন্যতম উদ্যোক্তা আকরামুল হক শুদ্ধস্বর ডটকমকে জানান দেশ ব্যাপী যৌন নিপীড়ন এখন মহামারী আকার ধারন করেছে, এর বিরুদ্ধে সামাজিক রাজনৈতিক আন্দোলন গড়ে তুলতে না পারলে জনজীবনে মারাত্মক বিপর্যয় নেমে আসবে, তিনি বলেন আমাদের বিক্ষোভ সহ প্রতিবাদ অব্যাহত থাকবে এবং এই আন্দোলন দেশব্যাপী ছড়িয়ে দেয়া হবে ।
শুদ্ধস্বর /এইচ বি

