মিয়ানমার আমাদের প্রতিবেশী, তাদের সঙ্গে কখনও সংঘাতে যাব নাঃ প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কারও সঙ্গে যুদ্ধ করব না, যুদ্ধ করতে চাই না। সবার সঙ্গে একটা শান্তিপূর্ণ পরিবেশ চাই। তবে কেউ যদি আমাদের আক্রমণ করে তাহলে তার যেন যথাযথ জবাব আমরা দিতে পারি, সেই প্রস্তুতি থাকতে হবে। আজ বৃহস্পতিবার রাজধানীর শেরে বাংলানগরে প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে গিয়ে মিয়ানমারের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, যেহেতু মিয়ানমার আমাদের একেবারেই প্রতিবেশী, তাদের সঙ্গে কখনও সংঘাতে যাব না। বরং আলোচনার মাধ্যমে তাদের নাগরিকদের (রোহিঙ্গা) যেন তারা ফিরিয়ে নিয়ে যায় সেই প্রচেষ্টাই আমাদের অব্যাহত থাকতে হবে এবং সেভাবে সবাই দায়িত্ব পালন করবেন।

তিনি বলেন, মানবিক কারণেই আমরা রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছি। মিয়ানমারের সঙ্গে আমরা ঝগড়া বাধাতে যাইনি। আমরা আলোচনা করেছি, চুক্তি সম্পন্ন করেছি। তাদের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে এদের (রোহিঙ্গা) দেশে ফেরত পাঠানোই আমাদের লক্ষ্য।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.