আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, বিএনপি বলেন আর ঐক্যফ্রন্ট বলেন, সবাইকে সংসদে আসতেই হবে। সংসদ ছাড়া আর আপনাদের কথা বলার জায়গা নেই। আমাদের বিরুদ্ধেই তো বলবেন। বলেন, তবে সংসদে এসে বলেন।
রাজধানীর পল্টন কমিউনিটি সেন্টারে শুক্রবার ২৬ এপ্রিল নিরাপদ সড়কের দাবি, মাদক ও সামাজিক অপরাধের বিরুদ্ধে আয়োজিত এক অভিভাবক সমাবেশে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন-বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ও সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, জাতীয় পার্টির (জেপি) সাধারণ সম্পাদক ও সাবেক শিক্ষামন্ত্রী শেখ শহীদুল ইসলাম, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. সাহাদাত হোসেন, লেখক ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত প্রমুখ।
শুদ্ধস্বর/এন.হাসান

