বাগেরহাটে তৃতীয় শ্রেণির মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ, মুদি দোকানদার আটক

বাগেরহাটের রামপাল উপজেলার পল্লীতে তৃতীয় শ্রেণির এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ফেরদাউস মোল্লা (১৯) নামের এক মুদি দোকানদারকে আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুরে রামপাল উপজেলার শরাফপুর গ্রামে অভিযান চালিয়ে পুলিশ তাকে আটক করে।

ফেরদাউস মোল্লা শরাফপুর গ্রামের মোল্লা লুৎফর রহমানের ছেলে। শরাফপুর কারামতিয়া ফাজিল মাদ্রাসার সামনেই তার মুদি দোকান।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, শরাফপুর কারামতিয়া ফাজিল মাদ্রাসার সামনে দোকান দেওয়ার সুবাদে ওই মাদ্রাসার হোস্টেলে থেকে লেখাপড়া করা তৃতীয় শ্রেণির এক ছাত্রীর সাথে সখ্যতা গড়ে তোলে ফেরদাউস মোল্লা। গত ১১ এপ্রিল রাতে তাকে ফুসলিয়ে দোকানে নিয়ে ধর্ষণ করে। এঘটনায় মাদ্রাসা ছাত্রী শিশুটি অসুস্থ হয়ে পড়লে সকালে মাদ্রাসা কর্তৃপক্ষ তাকে তার মামা বাড়ি বাগেরহাটের ফকিরহাটে পাঠিয়ে দেয়।

শিশুটির বাড়ি ফেনীতে। সে মাদ্রাসা হোস্টেলে থেকে লেখাপড়া করতো।

ফেনী থেকে আজ শুক্রবার সকালে শিশুটির মা রামপাল থানায় এসে ধর্ষণের ঘটনাটি জানালে পুলিশ অভিযান চালিয়ে ধর্ষক ফেরদাউস মোল্লাকে আটক করে।

শুদ্ধস্বর/এন.হাসান

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.