প্রধানমন্ত্রীও আমার সা‌থে নাটক ক‌রে‌ছেন: ইলিয়াস আলীর স্ত্রী

বিএনপির সাংগঠনিক সম্পাদক নিখোঁজ এম ইলিয়াস আলীর স্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা বলেছেন, বর্তমান প্রধানমন্ত্রী আমার সাথে অনেক নাটক করেছেন। ‌ ‌তি‌নি ব‌লেন, প্রধানমন্ত্রী তার সাথে দেখা করতে বলেছি‌লেন। আমি খুব আশা নিয়ে তার সাথে দেখা করতে গিয়েছিলাম। তিনি আশা দিয়েছিলেন আমার স্বামীকে ফেরত দেবেন। কিন্তু যত দিন যেতে থাকলো, বুঝতে পারলাম এটা একটা নাটক ছিল।

শনিবার ২৭ এপ্রিল জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে মৌলিক অধিকার সুরক্ষা কমিটির উদ্যোগে গুম এবং গণতন্ত্রের অব্যাহত সংকট শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

Unbenannt

বক্তব্যে লুনা ব‌লেন, আমার স্বামী ২০১২ সালে বাসার সামনে থেকে ড্রাইভারসহ গুম হয়েছে। এবং আমার বাসার চারপাশে চায়ের দোকানদার, সাধারণ মানুষ,গার্ড, যারা ছিলেন তারা দেখেছে আইন-শৃঙ্খলা বাহিনী তাকে তুলে নিয়ে যেতে। কিন্তু পরের দিনই আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে ভয়-ভীতি দেখিয়েছে। প্রথমে আমরা তাদের কাছ থেকে শুনেছি তুলে নিয়ে যাওয়ার ঘটনা । বিষয়টি মিডিয়ায় আসার পরে তাদেরকে সেখান থেকে সরিয়ে ফেলা হয়েছে।

তিনি অভিযোগ ক‌রে বলেন, আমাদেরকে বিভিন্নভাবে হয়রানি করা হ‌চ্ছে। এমনকি বিদেশে যেতে চাইলেও আমাদেরকে যেতে দেওয়া হয় না। রাত তিনটার সময় আমাদের বাসায় হামলা করানো হয়। যারা হামলা ক‌রে তারা সব আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন।

তিনি আরো বলেন, আমরা ৫০৭ জন গুমের কথা জানি কিন্তু মহান আল্লাহতালা জানেন এর বাহিরে আরও কত হাজার জনকে গুম করা হয়েছে । বিচার কার কাছে চাইবো ? বিচার চাওয়ার জায়গা নেই। বিচার চাওয়ার জায়গাটাকে বাংলাদেশের সংস্কৃতি থেকে সরিয়ে ফেলা হয়েছে। সেখান থেকে কিভাবে বেরিয়ে আসবো তা জানি না। তবে আমি আমার স্বামী সহ যারা গুম হয়েছে সবাইকে ফেরত চাই।

আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন ডঃ শাহদীন মালিক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনু মুহাম্মদ, ব্যারিস্টার সারা হোসেন প্রমুখ। সূত্র:শীর্ষ খবর

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.