পুরান ঢাকার অবস্থা এতটাই নাজুক যে একটি বিল্ডিংয়ের একটা ইটে আঘাত করলে গোটা ভবন ভেঙে পড়তে পারেঃগণপূর্তমন্ত্রী

রাতারাতি পুরান ঢাকাকে ঝুঁকিমুক্ত করা সম্ভব নয় বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী অ্যাডভোকেট শ ম রেজাউল করিম। তিনি বলেছেন, পুরান ঢাকার অবস্থা এতটাই নাজুক যে একটি বিল্ডিংয়ের একটা ইটে আঘাত করলে গোটা ভবন ভেঙে পড়তে পারে।

শনিবার ঢাকা রিপোটার্স ইউনিটিতে ‘ঢাকা ইউটিলিটি রিপোটার্স অ্যাসোসিয়েশনে’র সংবাদ সম্মেলনে এ কথা জানান মন্ত্রী।

গণপূর্তমন্ত্রী বলেন, পুরান ঢাকায় একেবারের ঝুঁকিহীন অবস্থা করা সম্ভব নয় এ কারণে যে, সেখানে একটা ফায়ার ব্রিগেডের গাড়ি যাওয়ার মতো অবস্থা নেই। রাস্তা এতটাই সরু। আর গাড়ি যাওয়ার রাস্তা প্রশ্বস্ত করতে হলে অনেক ভবন ভাঙতে হবে।

সেখানকার ভবনগুলো ভেঙে নতুন করে বানানোর জন্য সরকারের কাছে প্রস্তাব দেয়া হবে বলেও জানান গণপূর্তমন্ত্রী।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.