নুসরাত জাহান রাফি হত্যার প্রতিবাদে শাহবাগে বিক্ষোভ

নুসরাত হত্যার বিচার চেয়ে আজ ঢাকায় বিক্ষোভ হয়েছে , নিপীড়নের বিরুদ্ধে  শাহবাগ  এর ব্যানারে এই বিক্ষোভে  অংশগ্রহণকারীরা  নুসরাতের মৃত্যুর জন্য দায়ী ব্যক্তিদের দ্রুত বিচারের দাবী জানান । বিক্ষোভে অন্যান্যদের মধ্যে অংশ নেন ইফতেখার আহমেদ বাবু আকরামুল হক, জীবনানন্দ জয়ন্ত , কাফি রতন খান,আসাদুজ্জামান মাসু্‌দ, জাকিয়া শিশির ,লাকী আক্তার,  ও অন্যান্যরা, বক্তারা বলেন সাগর রুনি হত্যার বিচার হলে হয়তো নুসরাতকে জীবন দিতে হতোনা , তারা প্রশ্ন রাখেন ধর্ষকরা ধর্ষণ করেই যাবে , আর আমরা প্রতিবাদ করেই যাবো  এভাবে আর কতদিন ? বিক্ষোভ আয়োজনকারীদের অন্যতম সংগঠক ইফতেখার আহমেদ বাবু শুদ্ধস্বর ডটকমকে জানান দ্রুত সময়ে এইসব অনাচারের বিচার না হলে তারা আরও ব্যাপক আকারে বিক্ষোভ এবং আন্দোলন গড়ে তুলবেন , তিনি বলেন সর্বত্র প্রতিবাদহীনতার সুযোগে দেশব্যাপী সামাজিক অনাচার মাহামারি আকার ধারন করেছেন । এর বিরুদ্ধে নাগরিক সমাজের পথে নেমে প্রতিবাদ করা উচিৎ তা না হলে এসব বন্ধ হবে না ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.