রাজধানীর নয়াপল্টনের ভাসানি মিলনায়তনে ঢাকা জেলা বিএনপির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে , সম্প্রতি ২৬৬ সদস্য বিশিষ্ট ঢাকা জেলা কমিটি গঠন করা হয় ।ডাঃ দেওয়ান সালাউদ্দিনকে সভাপতি ও খন্দকার আবু আশফাক কে সাধারণ সম্পাদক করে এই নতুন কমিটিতে ঢাকা জেলার ত্যাগী নেতাকর্মীদের স্থান দেয়া হয়েছে । আজকের এই পরিচিতি সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান এবং ঢাকা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ , কেন্দ্রীয় নেত্রী নিপুন রায় চৌধুরী সহ ঢাকা জেলার নেতা কর্মীরা উপস্থিত ছিলেন । নবগঠিত কমিটির একজন গুরুত্বপূর্ণ নেতা শুদ্ধস্বর ডটকমকে জানান গণমাধ্যমে প্রকাশিত সভায় হট্টগোলের খবর সঠিক নয় , কিছু বহিরাগত হট্টগোল করার চেষ্টা করলে তা প্রতিহত করা হয় । সভা শুরু হয় বেলা ১১টায় তা চলে বিকেল সাড়ে তিন টা পর্যন্ত । তিনি বলেন বিএনপি ঐক্যবদ্ধ এখানে কোন গ্রুপিং নেই । খালেদা জিয়ার মুক্তি এবং নতুন নির্বাচনের দাবীতে যে আন্দোলন চলছে নবগঠিত ঢাকা জেলা কমিটি তাতে অগ্রণী ভূমিকা পালন করবে ।

