এখানে একান্তে হলদে পাখিরা ঘোরে,
নিশ্চিন্ত, নিরালায়,নিঃশব্দে।
শুধু তাকে ভালোবেসে ধরার অপেক্ষা,
আদুরে পাখি,নীরবে নিভৃতে রাখা হবে পান্ডুলিপিতে।
এখানে কাব্য আছে, পৃথিবীজুড়ে সমাদৃত,
আবেগেরা প্রকাশিত হয় গল্পে গল্পে,
উঁকি দেয় বিষাদেরা জীবনানন্দের মতো।
নতুনের দরজা খুলে আধার হারায় সৃষ্টির আলোতে।
শব্দরা প্রাণ পায়, নতুন জগত বানায়, এক মহা উল্লাসে,
মিথ্যেরা পুড়ে মরে ভালবাসার দেওঘরে।


