দক্ষিন আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশী যুবক ফজলুল হক নিহত

দক্ষিণ আফ্রিকায় কৃষ্ণাঙ্গ সন্ত্রাসীদের গুলিতে ফজলুল হক ওরফে কালা মিয়া (৪৫) নামে ফেনীর ছাগলনাইয়ার এক ব্যক্তি নিহত হয়েছেন। দেশটির স্থানীয় সময় রোববার রাতে জোহানেসবার্গের কাছে রজেটেনভিল রিজেন্ট পার্ক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ফজলুল হক ওরফে কালা মিয়া জেলার ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়নের দক্ষিণ হরিপুর গ্রামের নুনু মিজি বাড়ির আনোয়ার হোসেন মুন্সি মিয়ার ছেলে।

নিহতের ভাই রেজাউল জানান, জীবিকার তাগিদে মাত্র দেড় বছর আগে কালা মিয়াকে দক্ষিণ আফ্রিকায় নিয়ে যান তার ভায়রা ভাই (স্ত্রীর বোনের জামাই) আবুল হোসেন সুমন। সেখানে তিনি জোহানেসবার্গের রিজেন্ট পার্কে তার ভায়রার সঙ্গে দোকান পরিচালনা করতেন। রোববার রাতে কৃষ্ণাঙ্গ সন্ত্রাসীরা তার দোকান লুট করার চেষ্টা চালায়। এ সময় দোকানের নিরাপত্তাকর্মীরা বাধা দিলে সন্ত্রাসীরা তাদের পেপার স্প্রে দিয়ে অজ্ঞান করে ফেলে।

পরে সন্ত্রাসীরা রেজাউল করিমের দোকানের দরজা খুলতে বলে। দরজা খোলামাত্রই সন্ত্রাসীরা তাকে গুলি করে দোকানের মালামাল লুট করে পালিয়ে যায়। এখেন উল্লেখযোগ্য যে কয়েকদিন আগেও একজন বাংলাদেশী যুবককে গুলি করে হত্যা করা হয় ।

শুদ্ধস্বর/এইচ বি

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.