ঘুমন্ত অবস্থায় ট্রাক চাপায় নিহত হিলেন চার শ্রমিক

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ট্রাকচাপায় ঘুমন্ত চার শ্রমিক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোর ৪টার দিকে রাঙ্গুনিয়ার ইসলামপুর ইউনিয়নের গাবতল এলাকায় কাঠবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি ঘরে ঢুকে পড়লে এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে তারা ইটভাটার শ্রমিক বলে জানান স্থানীয়রা।

এ ব্যাপারে রাঙ্গুনিয়া থানার উপপরিদর্শক এসআই মো. ইসমাইল জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।

রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ ভুইয়া বলেন, খবর পেয়ে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ট্রাকের চালক ও চালকের সহকারী পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি।

শুদ্ধস্বর/এস কে এস

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.