খোলস পাল্টালেও জামায়াতের রাজনীতি করার কোনো অধিকার নেইঃমাহবুবউল আলম হানিফ

খোলস পাল্টালেও জামায়াতের রাজনীতি করার কোনো অধিকার নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।

শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বরে জাতীয় নেতা শেরে বাংলা একে ফজলুল হকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তিন নেতার সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

হানিফ বলেন, যে নামেই হোক বাংলাদেশ জামায়াত ইসলামী খোলস পাল্টিয়ে কোনো নাম দিয়েও যদি রাজনীতি করতে চায়, এটাও আমি মনে করি তাদের কোনো নৈতিক অধিকার থাকতে পারে না।

তিনি বলেন, তারা এখনও একাত্তর সালের অপকর্মের জন্য দলীয়ভাবে তাদের অপরাধের দায় স্বীকার করেনি। এমনকি তারা ক্ষমা প্রার্থনাও করেনি।

প্রসঙ্গত জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য (সদ্য বহিষ্কৃত) মজিবুর রহমান মঞ্জুর নেতৃত্বে নতুন দল গঠন করছেন জামায়াতের সংস্কারপন্থী নেতারা।

এটিকে আপাতত তারা নতুন রাজনৈতিক দল নয় বরং ‘উদ্যোগ’ হিসেবে অভিহিত করতে চাইছেন।

শনিবার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করে এ সংক্রান্ত একটি ঘোষণাপত্র তুলে ধরার কথা রয়েছে।

শুদ্ধস্বর/এইচ বি

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.