অবশেষে মাহাফুজ উল্লাহ চলেই গেলেন

সিনিয়র সাংবাদিক মাহফুজ উল্লাহ আর নেই (ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাহী রাজিউন)। আজ স্থানীয় সময় সকাল ১১টা ৫ মিনিটে ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৯ বছর। তিনি স্ত্রী, তিন সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মাহফুজ উল্লাহর মেয়ে তার বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মরহুম মাহফুজ উল্লাহর জন্য দোয়া চেয়েছে তার পরিবার।

সিনিয়র এ সাংবাদিকের মৃত্যুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোক জানিয়েছেন।

৬৯ বছর বয়সী মাহফুজউল্লাহ গত ২রা এপ্রিল হৃদরোগে আক্রান্ত হলে তাকে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করে আইসিইউতে রাখা হয়েছিল।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.